শিরোনাম :
ইকুয়েডরকে হারিয়ে নকআউটে টিকে রইলো মেক্সিকো শেখ হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে ট্রাম্পের উদ্যোগ খারিজ করেছে মার্কিন সুপ্রিম কোর্ট জুলাই মাসেও জ্বালানি তেলের মূল্য অপরিবর্তিত থাকছে সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস, আজ থেকে কার্যকর ঢাকাসহ দেশের ১৫ জেলায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কোনো পরিকল্পনা নেই : ইরান হামের উপসর্গ নিয়ে আরো ২ শিশুর মৃত্যু মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনু’র ১০ বছরের কারাদণ্ড কাতারে নিহত ৫ প্রবাসীর মরদেহ দেশে পৌঁছেছে: পরিবারের কাছে হস্তান্তর

জুলাই মাসেও জ্বালানি তেলের মূল্য অপরিবর্তিত থাকছে

  • ১০:৫০ এএম, বুধবার, ১ জুলাই, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
জুলাই মাসেও ভোক্তাপর্যায়ে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে অকটেন, পেট্রোল, কেরোসিন ও ডিজেল আগের নির্ধারিত মূল্যেই বিক্রি হবে।

মঙ্গলবার ৩০ জুন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের ঘোষণায় বলা হয়েছে, প্রতি লিটার অকটেনের দাম ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা, কেরোসিন ১৩৫ টাকা এবং ডিজেলের দাম ১১৫ টাকা বহাল থাকবে।

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনকে (বিপিসি) এ সংক্রান্ত একটি চিঠি দিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। অপরিবর্তিত মূল্য আগামী ১ জুলাই থেকে কার্যকর হবে।

এর আগে জুন মাসেও একই মূল্য নির্ধারণ করা হয়েছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী জুলাই মাসেও ভোক্তাদের এসব জ্বালানি একই দামে কিনতে হবে।

এর আগে গত ৩১ মে জুন মাসের জন্য প্রতি লিটার অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা, কেরোসিন ১৩৫ টাকা ও ডিজেলের মূল্য ১১৫ টাকা নির্ধারণ করা হয়েছিল।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech