Breaking News:


শিরোনাম :
সোলার প্যানেলের অ্যাসেসমেন্ট ভ্যালু নিয়ে অসন্তোষ ব্যবসায়ীদের ইসরায়েলি সেনাবাহিনী ‘পৃথিবীর নিকৃষ্টতম’: জাতিসংঘের বিশেষ দূত সিন্ডিকেটের কাছে জনগণকে জিম্মি হতে দেবো না: বাণিজ্যমন্ত্রী মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বিরোধী দলীয় জোটের সংরক্ষিত নারী আসনের মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ মাদক ও সাইবার অপরাধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: আইজিপি বলপ্রয়োগের কাছে নতি স্বীকার করবে না ইরান, হুঁশিয়ারি পেজেশকিয়ানের রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক প্রবণতা : ১৯ দিনে এসেছে ২ বিলিয়ন ডলারের বেশি বাংলাদেশ-ইইউ পিসিএ চুক্তি স্বাক্ষর : সম্পর্কে যুক্ত হলো নতুন মাত্রা ভোরে মৃদু ভূমিকম্পে কাঁপল দেশ

জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ, ভিডিও ভাইরাল

  • ১১:২১ এএম, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
বরগুনার সার্কিট হাউস মাঠের পূর্ব দিকে স্থাপিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পেট্রল বোমা নিক্ষেপ করে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

বুধবার ১২ নভেম্বর রাত ১১টার পরে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বরগুনা জেলা শাখার সভাপতি রেজাউল কবির রেজার শেয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়িয়ে পড়েছে।
বুধবার ১২ নভেম্বর রাত ১টার দিকে ভিডিওটি নিজের ফেসবুকে পোস্ট করেন রেজা।

ওই ভিডিও ফুটেজে দেখা যায়, ভিডিও ধারণকারীর নির্দেশে এক যুবক কাঠি জ্বালিয়ে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে জ্বলে ওঠে। এ সময় এক ব্যক্তি পেট্রল বোমা নিক্ষেপ করে অগ্নিসংযোগ করে দ্রুত পালিয়ে যায়।

এ সময় ভিডিও ফুটেজে একজন আরেকজনকে বলতে শোনা যায়, ‘দে’। তখন আরেকজন পেট্রল বোমায় অগ্নিসংযোগ করে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে নিক্ষেপ করে। ধারণা করা হচ্ছে, স্মৃতি স্তম্ভটির চারদিকে আগেই কোনো দাহ্য কোনো পদার্থ আগেই ছড়িয়ে দেওয়া হয়েছিল। অন্ধকার থাকায় ভিডিওতে থাকা যুবককে দেখা যায়নি। এরপর ভিডিওতে আবার বলতে শোনা যায়, ‘চল চল’।

এ ঘটনার ভিডিওটি ফুটেজ ফেসবুকে পোস্ট করে বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল কবির রেজা লিখেছেন, বরগুনা সার্কিট হাউজের সামনে কথিত জুলাই স্তম্ভে আগুন। মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী জুলাই স্মারক নামের নোংরা জিনিস বরগুনার পবিত্র মাটিতে থাকতে পারে না। থাকতে দেব না।

এ বিষয়ে জানতে চাইলে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, খবরটি আমরা শুনেছি। কিন্তু ঘটনাস্থলে এসে এরকম নমুনা দেখছি না। এটা আমাদের না অন্য কোথাও ঘটেছে, তা ঠিক বলতে পারছি না।

এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াকুব হোসেন বলেন, ‘বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।’ বরগুনা সদর থানার পুলিশ যে কোনো ধরনের নাশকতা প্রতিরোধে তৎপর রয়েছে বলেও জানান তিনি।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech