শিরোনাম :
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদির কাছে রায়ের কপি চেয়েছে বাংলা‌দেশ সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ড: ছেলেকে হারিয়ে নিঃস্ব বাবা, শোকে প্রাণ গেল ফুফুর হামে ও এর উপসর্গে শিশুমৃত্যুর সংখ্যা ১২০০ ছাড়ালো প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন মুন্সীগঞ্জে জাল টাকা ছাপানোর সরঞ্জামসহ যুবক গ্রেপ্তার জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিকায়িত ওসমানী উদ্যান উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ‘মন্ত্রী নয়, মাদক নির্মূল’ স্লোগান দিয়ে পদত্যাগের ঘোষণা দিলেন ইশরাক আগারগাঁওয়ে যাচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২২ জেলের কারাদণ্ড ইশরাকের পিস্তল উঁচিয়ে ধরার ঘটনা ত্রাসের রাজত্বের বহিঃপ্রকাশ: জামায়াত

জুলাই হত্যা মামলার আসামী বেশি, দোষী নির্দিষ্ট করতে সময় লাগে: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • ০২:২৬ পিএম, মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
জুলাই মাসে সংঘটিত হত্যাকাণ্ডের বিভিন্ন মামলায় আসামির সংখ্যা বেশি হওয়ায় কে দোষী আর কে নির্দোষ—তা নিশ্চিত করতে সময় বেশি লাগছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার ১০ জুন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগে কোনো হত্যাকাণ্ডে জড়িত ১৫-২০ জনের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা করত। কিন্তু এবার জুলাই আন্দোলন ও হত্যাকাণ্ডের ঘটনায় বিভিন্ন ক্ষতিগ্রস্ত ও সংক্ষুব্ধ ব্যক্তি অনেক বেশি সংখ্যক আসামির বিরুদ্ধে মামলা করেছেন। এতে অনেক নির্দোষ ব্যক্তিও ঢালাওভাবে আসামি হয়েছেন।

পুলিশ বিভাগের সংস্কারের বিষয়ে তিনি বলেন, অনলাইনে মামলা ও সাধারণ ডায়েরি (জিডি) গ্রহণের ব্যবস্থা করা হচ্ছে। আসামিদের জিজ্ঞাসাবাদ এখন থেকে কাঁচের ঘরে করা হবে, যাতে বাইরে থেকেই দেখা যায়—তাদের সঙ্গে কেমন আচরণ করা হচ্ছে।

দুর্নীতি প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মামলা বাণিজ্য বা পুলিশের মধ্যে দুর্নীতির সঙ্গে জড়িত কেউই ছাড় পাবে না। দুর্নীতি বাংলাদেশের বড় সমস্যা। যদি এটি নিয়ন্ত্রণে আনা যায়, তবে দেশ অনেক দূর এগিয়ে যেতে পারবে।

এই সময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ড. মো. নাজমুল করিম খানসহ জিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech