শিরোনাম :
গুম প্রতিরোধ অধ্যাদেশ পুনর্বহালের দাবিতে সংসদ ভবনের সামনে জামায়াত-জোটের অবস্থান ‘মক্কা চুক্তি’ বাস্তবায়নের প্রথম বৈঠক ইস্তাম্বুলে সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না : রাষ্ট্রপতি ভারতীয় ব্যবসায়ীদের হিলি দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা- অনির্দিষ্টকালের জন্য বন্ধ স্থলবন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ শ্রমিক নেওয়া শুরু করবে মালয়েশিয়া আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি হিসেবে শপথ নিলেন হাবিবুল গনি কাপ্তাই হ্রদের পানিতে ডুবেছে ঝুলন্ত সেতু, বাঘাইছড়ির নিম্নাঞ্চল প্লাবিত- খুলে দেওয়া হয়েছে ১৬টি জলকপাট গুম বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর: প্রধানমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টার মাইন্ডদেরও বিচার করতে হবে

জেনেভা ক্যাম্পে যৌথ বাহিনীর বিশেষ অভিযান, অস্ত্র-মাদকসহ গ্রেপ্তার ১১

  • ১২:৫৫ পিএম, বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প থেকে বিপুল পরিমাণ দেশিয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করেছে যৌথ বাহিনী। যৌথ বাহিনীর এই অভিযানে নারীসহ ১১ জনকে গ্রেফতার করা হয়।

২৭ আগস্ট এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

এর আগে মঙ্গলবার ২৬ আগস্ট মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা অভিযানের তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অভিযানের সময় দুইটি পিস্তল, ২০ রাউন্ড গুলি, ছয়টি চাইনিজ কুড়াল, ৩৯টি ছুরি উদ্ধার করা হয়েছে। এছাড়াও ১৬টি রামদা, আটটি চাপাতি, ১২ প্যাকেট স্প্লিন্টার , ৫৩টি পেট্রোল বোমা এবং ৫০টি হেলমেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে আইএসপিআর। সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাব এ যৌথ অভিযান পরিচালনা করেছে।

তিনি বলেন, রাত সাড়ে ৯টা থেকে যৌথবাহিনীর বিশেষ অভিযান শুরু হয়।  

সেনাবাহিনী জানিয়েছে, মঙ্গলবার ২৬ আগস্ট দুপুর আনুমানিক দুইটার দিকে ক্যাম্পে শীর্ষ সন্ত্রাসী বুনিয়া সোহেল এর উপস্থিতি লক্ষ্য করা যায়। গোয়েন্দা কার্যক্রম চলাকালীন তিনি ও তার সহযোগীরা এক গোয়েন্দা কর্মীর উপর হামলা চালান, এতে ওই কর্মকর্তা মাথায় গুরুতর আঘাত পান। দ্রুত সেনাটহল ঘটনাস্থলে পৌঁছে আহত কর্মীকে উদ্ধার করে এবং অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেফতার করে।

পরে রাত ৯টার দিকে পুনরায় অভিযান চালিয়ে ৫,৬৬০ পিস ইয়াবা, ৫০০ গ্রাম গাঁজা, তিনটি সামুরাই, দুটি চাপাতি, মাদক বিক্রির নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার করা হয় এবং ১১ জন দুর্বৃত্ত, তিনজন নারী মাদক কারবারি ও শীর্ষ মাদক ব্যবসায়ী পিচ্চি রাজা।

মোহাম্মদপুরের ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন দায়িত্বশীল বলেন, শীর্ষ মাদক কারবারি ও হত্যা মামলার আসামি বুনিয়া সোহেলকে গ্রেফতারের চেষ্টা চালানো হয়, তবে তিনি পালিয়ে যান। আমাদের গোয়েন্দা কর্মী হামলার শিকার হলেও আমরা পরপর দুটি অভিযানে ১১ জনকে আটক করেছি। এর মধ্যে মাদকের সঙ্গে জড়িত ৪ জনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে। আর হামলার সঙ্গে জড়িত ৭ জনকে জিজ্ঞাসাবাদ শেষে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হবে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech