শিরোনাম :
সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী দিল্লিতে আন্দোলনের সমাপ্তি ঘোষণা ককরোচ জনতা পার্টির হামের উপসর্গে ঢাকাতেই আরও ৬ শিশুর মৃত্যু ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সদ্য সাবেক রাষ্ট্রপতিকে গ্রেফতার করে বিচারের দাবি জানালো এনসিপি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যাশা ভারতের ঢাকা-আরিচা মহাসড়কে চার গাড়ির সংঘর্ষে, ২ শিক্ষার্থী নিহত নীলফামারীতে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু জলবায়ু-সম্পর্কিত অভিবাসন ব্যবস্থাপনায় ১১.২৫ লাখ ইউরোর প্রকল্প বাস্তবায়নে চুক্তি করলো বাংলাদেশ-আইওএম জামায়াত ফেরেশতার দল নয়, আমাদেরও ভুলত্রুটি হয় : আমির ডা. শফিকুর রহমান

জ্বালানির দামের অজুহাতে নিত্যপণ্যের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্যমন্ত্রী

  • ১০:৪৫ এএম, শনিবার, ৯ মে, ২০২৬
ছবি: ইউএনবি

।।বিকে ডেস্ক।।
জ্বালানি তেলের দাম বৃদ্ধির অজুহাতে নিত্যপণ্যের দাম বাড়ানোর সুযোগ নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শুক্রবার ৮ মে সিলেট জেলা পরিষদের ন্যাচারাল পার্ক পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ানো গ্রহণযোগ্য নয়। এ বিষয়ে সরকারের তদারকির সুযোগ রয়েছে এবং বাজার পরিস্থিতি নজরদারিতে রাখা হবে। কেউ বাজার প্রভাবিত করার চেষ্টা করলে ছাড় দেওয়া হবে না।

এ বিষয়ে সরকারের তদারকির সুযোগ রয়েছে এবং বাজার পরিস্থিতি নজরদারিতে রাখা হবে। কেউ বাজার প্রভাবিত করার চেষ্টা করলে ছাড় দেওয়া হবে না বলে জানান তিনি।

মন্ত্রী আরও বলেন, দেশের বন্দর ব্যবস্থাপনায় দক্ষতার ঘাটতির কারণে পণ্য পরিবহন ব্যয় বাড়ছে। সেটি কমাতে বন্দরগুলোর সক্ষমতা বাড়াতে হবে। এজন্য একটি ডেনিশ কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। বন্দরের কাজ দ্রুত হলে ইউনিটপ্রতি খরচ কমে আসবে। এ বিষয়ে সরকার নজরদারি রাখবে বলেও জানান তিনি।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে যে মূল্যস্ফীতি বেড়েছে তা সাময়িক বলে দাবি করেন বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, পণ্যের পরিবহন ব্যয় কমাতে বন্দরের সক্ষমতা বাড়ানো অত্যন্ত জরুরি। অন্যথায় সরবরাহ ব্যয় কমানো সম্ভব হবে না।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech