শিরোনাম :
প্রতিবন্ধী তিনজনের হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী বীরগঞ্জে প্রধানমন্ত্রীর বাইসাইকেল, সেলাই মেশিন ও হুইল চেয়ার বিতরণ আজ ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত সার্জিও গর উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে আরসা সদস্য নিহত ইসিতে ৯ দফা দাবি জানাল জামায়াত ৫ দিন বিরতি পর আবারও মার্কিন বাহিনীর হামলা :কেশম দ্বীপে এক ইরানি দম্পতি ও এক শিশু নিহত জি-টু-জি চুক্তির আওতায় কেনা হচ্ছে ১৫ লাখ টন জ্বালানি তেল : ব্যায় ১৬ হাজার কোটি টাকা তারেক রহমানের সফরের অপেক্ষায় রয়েছে নয়াদিল্লি : ত্রিবেদী ঢাকাসহ দেশের ৯ অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির হতে পারে নির্দিষ্ট কোনো মামলা না থাকলে শ্যোন অ্যারেস্ট নয়, হাইকোর্টের আদেশ স্থগিত করলো আপিল বিভাগ

ঝাড়ু হাতে রাস্তা পরিষ্কার কাজে শাহজাহান চৌধুরী

  • ০৯:৪১ এএম, সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬

প্রথমবারের মতো নির্বাচনি এলাকা চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) সফরে এসে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়েছেন নবনির্বাচিত সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। 

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সাতকানিয়া পৌরসভার কানু পুকুর এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মসূচি ‘গ্রিন সিটি, ক্লিন সিটি’ উদ্বোধন করেন তিনি। পরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে প্রায় এক ঘণ্টা ঝাড়ু হাতে সড়ক পরিষ্কার এবং ডাস্টবিন স্থাপনের কার্যক্রম পরিচালনা করেন।

শাহজাহান চৌধুরী বলেন, মাতৃভাষার জন্য জীবন উৎসর্গকারী শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। মহান আল্লাহ তাদের শাহাদাতের মর্যাদা দান করুন—এ দোয়া করছি। শহীদ জব্বার, বরকত, সালাম ও রফিকসহ ভাষা আন্দোলনের বীরদের রক্তের বিনিময়ে বাংলা ভাষা আন্তর্জাতিক পরিমণ্ডলে মর্যাদা লাভ করেছে। তাদের আত্মত্যাগের ফলেই আজ কোটি কোটি মানুষ মাতৃভাষা বাংলায় কথা বলার অধিকার ও গৌরব অর্জন করেছে।

তিনি বলেন, পরিচ্ছন্ন শহর গড়তে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়, নাগরিক সচেতনতা ও সামাজিক অংশগ্রহণ অপরিহার্য। সাতকানিয়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে পর্যায়ক্রমে পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজ চলমান থাকবে এবং এতে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করা হবে।

পরিবেশবান্ধব ও বসবাসযোগ্য পৌরসভা গড়ে তোলাই এ কর্মসূচির মূল লক্ষ্য বলে উল্লেখ করেন শাহজাহান চৌধুরী। কর্মসূচিতে তার নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা সড়কের আবর্জনা অপসারণ, ড্রেনের ময়লা পরিষ্কার এবং নির্দিষ্ট স্থানে ডাস্টবিন স্থাপনের কাজ করেন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech