শিরোনাম :
নবম জাতীয় বেতন স্কেল ১ জুলাই থেকে কার্যকর : নাসিমুল গনি নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৯০৩, নিখোঁজ ৪ হাজারের বেশি শিশু আছিয়া হত্যা: হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল হামের উপসর্গ নিয়ে আরও ৬ মৃত্যু সীমান্তে বাংলাবান্ধা জিরো পয়েন্টে মার্কিন রাষ্ট্রদূত ‘এশিয়ার নোবেল’ র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ হবিগঞ্জে রাতের বেলা টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষ, আহত অন্তত ৩০ সংসদের স্থায়ী কমিটির বৈঠক বর্জন করেছে জামায়াতে ইসলামী দক্ষিণ ইরানে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে কঠোর পাল্টা হামলা চালালো ইরান

ঝিনাইদহে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

  • ০৩:৩২ পিএম, রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
ছবি: ফাইল ফটো

।।বিকে রিপোর্ট।।
ঝিনাইদহের সদর ও শৈলকূপা উপজেলায় বজ্রপাতের ঘটনায় দুই কৃষকের মৃত্যু হয়েছে। সকাল সাড়ে ৮টার দিকে মাঠে কাজ করতে গিয়ে তাদের বজ্রপাতে মৃত্যু হয়।

রবিবার ৫ অক্টোবর সদর উপজেলার আড়মুখি ও শৈলকূপা উপজেলার শেখড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত দুই কৃষক হলেন- সদর উপজেলার আড়মুখী গ্রামের শমসের বিশ্বাসের ছেলে শিমুল বিশ্বাস (২৮) ও শৈলকূপার শেখড়া গ্রামের হুরমত শেখ (৫৫)।

স্থানীয়রা জানায়, সকালে সদরের আড়মুখী গ্রামের কৃষক শিমুল বিশ্বাস বাড়ির পাশের মাঠে নিজ জমিতে কাজ করছিলেন। সকালে বৃষ্টি শুরু হলে অন্যদের সঙ্গে মাঠ থেকে বাড়ি ফিরছিলো। সে সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যায় শিমুল বিশ্বাস।

অন্যদিকে একইদিন সকালে শৈলকুপা উপজেলার শেখরা গ্রামের কৃষক হুরমত শেখ বাড়ির পাশের মাঠে কাজ করছিলো। বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে তিনিও বাড়ি ফিরছিলেন। হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হলে গুরুতর আহত হন তিনি। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়। 

বজ্রপাতের ঘটনায় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, নলডাঙ্গা ইউনিয়নের আড়মুখী গ্রামে বজ্রপাতে শিমুল বিশ্বাস নামে এক কৃষকের মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলেই তার মৃত্যু হওয়ায় পরিবারের লোকজন মরদেহ হাসপাতালে নিয়ে আসেনি। ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। মৃতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনায় শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, শেখড়া গ্রামে এক কৃষক বজ্রপাতে মারা গেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। ভুক্তভোগী কৃষকের স্বজনরা থানার পথে রওনা হয়েছেন। তারা থানায় পৌঁছানোর পরে বিস্তারিত জানাতে পারব।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, বৈরী আবহাওয়ার কারণে প্রায় বজ্রপাতে মৃত্যুর ঘটনা ঘটছে। তাই বৃষ্টি বা বজ্রপাতের সময় যেন কেউ খোলা আকাশের নিচে না থাকেন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech