Breaking News:


শিরোনাম :
সোলার প্যানেলের অ্যাসেসমেন্ট ভ্যালু নিয়ে অসন্তোষ ব্যবসায়ীদের ইসরায়েলি সেনাবাহিনী ‘পৃথিবীর নিকৃষ্টতম’: জাতিসংঘের বিশেষ দূত সিন্ডিকেটের কাছে জনগণকে জিম্মি হতে দেবো না: বাণিজ্যমন্ত্রী মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বিরোধী দলীয় জোটের সংরক্ষিত নারী আসনের মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ মাদক ও সাইবার অপরাধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: আইজিপি বলপ্রয়োগের কাছে নতি স্বীকার করবে না ইরান, হুঁশিয়ারি পেজেশকিয়ানের রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক প্রবণতা : ১৯ দিনে এসেছে ২ বিলিয়ন ডলারের বেশি বাংলাদেশ-ইইউ পিসিএ চুক্তি স্বাক্ষর : সম্পর্কে যুক্ত হলো নতুন মাত্রা ভোরে মৃদু ভূমিকম্পে কাঁপল দেশ

টেকনাফে যৌথ অভিযান: পাচারের উদ্দেশ্যে জিম্মি করে রাখা নারী ও শিশুসহ ২৫ জন উদ্ধার

  • ০৬:৫৫ পিএম, মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে টেকনাফের গহিন পাহাড়ে জিম্মি করে রাখা নারী ও শিশুসহ মোট ২৫ জন জিম্মিকে উদ্ধার করা হয়।  

মঙ্গলবার ৪ নভেম্বর কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোয়েন্দা তথ্য এবং পূর্বে আটককৃত পাচারকারীদের জবানবন্দির ভিত্তিতে জানা যায়, সাগর পথে মালয়েশিয়া পাঠানোর উদ্দেশ্যে নারী ও শিশুসহ কয়েকজনকে টেকনাফের বাহারছড়ার জুম্মা পাড়া সংলগ্ন পাহাড়ি এলাকায় বন্দি করে রাখা হয়েছে।

তথ্যের ভিত্তিতে সোমবার ৩ নভেম্বর দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ দল ওই এলাকায় অভিযান চালায়। অভিযানে গোপন আস্তানা হতে পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী ও শিশুসহ ২৫ জনকে উদ্ধার করা হয় এবং মানবপাচার চক্রের দুই সদস্যকেও আটক করা সম্ভব হয়।

জানা যায়, উচ্চ বেতনের চাকরি ও উন্নত জীবনের আশায় অল্প খরচে বিদেশ যাওয়ার প্রলোভনে পড়ে টেকনাফসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের সংগ্রহ করে আনা হয়। তাদের সাগর পথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে বন্দী করে রাখা হয়েছিল।  

উদ্ধারকৃতদের হস্তান্তর ও আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান কোস্ট গার্ডের এই কর্মকর্তা।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech