শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে কোনো সংঘাত-সংঘর্ষ চাই না : রাষ্ট্রপতি গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু: বছরে মৃত্যু হাজার ছুঁইছুঁই ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর লংমার্চের নামে বিরোধী দল গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করছে: রিজভী গোপালগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ৩০ রংপুরে মাজারের খাদেমকে হত্যা: হাইকোর্টে ২ জনের মৃত্যুদণ্ড, ৫ জন খালাস সরকারি ব্যবস্থাপনায় হজের অব্যয়িত অর্থ ফেরত দেওয়া হবে : ধর্মমন্ত্রী ইরানের তেলবাহী ট্যাংকারে মার্কিন হামলা- জবাবে মার্কিন যুদ্ধজাহাজসহ ছয় জাহাজে হামলা বিপ্লবী গার্ডের দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি সাভারের আমিনবাজারে এবার পুলিশের এসআই খুন

টেকসই অর্থায়ন ও বিনিয়োগ জোরদারে বিএসইসি ও ইউএনডিপি‘র সমঝোতা স্মারক স্বাক্ষর

  • ১০:৫২ এএম, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
দেশের পুঁজিবাজারে টেকসই অর্থায়ন ও বিনিয়োগকে জোরদার করার লক্ষ্যে বাংলাদেশ সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী (ইউএনডিপি) এক সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।

বুধবার ২৮ জানুয়ারী রাজধানীর আগারগাঁওস্থ বিএসইসির ভবনে টেকসই অর্থায়ন ও থিম্যাটিক বন্ড বিষয়ে এ সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়।

বিএসইসির পক্ষে চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ এবং ইউএনডিপির পক্ষে বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

এছাড়া সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে ইউএনডিপির প্রোগ্রাম বিশেষজ্ঞ ড. মালিহা মুজাম্মিল, দেশীয় অর্থনৈতিক উপদেষ্টা ওয়াইস প্যারে এবং বিএসইসির কমিশনার মোঃ আলী আকবর, ফারজানা লালারুখসহ উভয় প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় দু’পক্ষের মধ্যে কৌশলগত আলোচনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ বলেন, নিয়ন্ত্রক সংস্থা হিসেবে আমরা বাজার ব্যবস্থাপনার ধারাবাহিক উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। সুশাসন জোরদার, স্বচ্ছতা বৃদ্ধি এবং বিনিয়োগকারীদের আস্থা সুদৃঢ় করার মাধ্যমে আমরা শক্তিশালী ও বিশ্বাসযোগ্য বাজার কাঠামো গড়ে তুলতে কাজ করছি। ইউএনডিপি ও অন্যান্য অংশীদারের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে একটি সহায়ক, পূর্বাভাসযোগ্য ও দৃঢ় নিয়ন্ত্রক পরিবেশ নিশ্চিত করতে সচেষ্ট থাকব।

এছাড়া দীর্ঘমেয়াদী অর্থায়নের উৎস হিসেবে পুঁজিবাজারকে প্রতিষ্ঠিত করা, বন্ড বাজারের উন্নয়ন এবং থিম্যাটিক বন্ডের বিকাশে গুরুত্ব দেয়া হবে।

ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার বলেন, বাংলাদেশে থিম্যাটিক বন্ডের মাধ্যমে উচ্চ প্রভাবসম্পন্ন পরিবেশগত ও সামাজিক বিনিয়োগে দীর্ঘমেয়াদি পুঁজি আহরণের বিশাল সম্ভাবনা রয়েছে। বিএসইসির সঙ্গে অংশীদারিত্বে আমরা এই বাজারকে আরও শক্তিশালী ও সহায়ক করতে প্রতিশ্রুতিবদ্ধ।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech