Breaking News:


ট্রাইব্যুনালে এক প্রসিকিউটরের পদত্যাগ: দুই প্রসিকিউটর নিয়োগ,

  • ০৯:০৩ পিএম, সোমবার, ৯ মার্চ, ২০২৬
ছবি কোলাজ: বিকে

।। বিকে ডেস্ক ।।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানা গেছে। সাবেক চিফ প্রসিকিউটর মুহাম্মদ তাজুল ইসলামকে সরিয়ে দেয়ার পর এই প্রথম কোন প্রসিকিউটর পদত্যাগ করলেন।

সোমবার ৯ মার্চ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ নতুন দুই প্রসিকিউটরকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে। তাতে বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন ১৯৭৩ অনুসারে ট্রাইব্যুনালের মামলা পরিচালনার জন্য মার্জিনা রায়হান ও মোহাম্মদ জহিরুল আমিনকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাঁদের নিয়োগ প্রদান করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। আইন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাদের এসব নিয়োগ নিশ্চিত করা হয়।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech