শিরোনাম :
মানবতাবিরোধী অপরাধ : ১০ বছরের সাজা থেকে খালাস চেয়ে ইনুর আপিল বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হলো: রিজভী ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পরই ইউক্রেনের ৬ জ্বালানি স্থাপনায় রাশিয়ার হামলা বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ চুয়েট ভিসি উদ্ধার: হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে মা ইলিশ রক্ষায় কোস্টগার্ডের অভিযানে স্পিডবোটে হামলা, আহত মৎস্য কর্মকর্তা ড. ইউনূসকে হয়রানির ঘটনায় তীব্র নিন্দা ঢাকার ঢাকায় আজ আবহাওয়া শুষ্ক থাকতে পারে, অপরিবর্তিত থাকবে দিনের তাপমাত্রা নরেন্দ্র মোদির মন্ত্রিসভা থেকে প্রতিমন্ত্রীর পদত্যাগ

ট্রাম্প অধিকৃত পশ্চিম তীরকে ইসরাইলের সাথে যুক্ত করার বিরোধী এবং তা ঘটবে না- ভ্যান্স

  • ০৮:৫৮ এএম, শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ইসরাইল পশ্চিম তীর সংযুক্ত করবে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অধিকৃত পশ্চিম তীরকে ইসরাইলের সাথে যুক্ত করার বিরোধীতা করবেন এবং তা ঘটবে না।

বৃহস্পতিবার ২৩ অক্টোবর ভ্যান্স এ কথা বলেন। এছাড়া ইসরাইলি আইন প্রণেতাদের প্রাথমিকভাবে পার্লামেন্টে বিল অনুমোদনকে একটি বোকামি রাজনৈতিক কৌশল বলেও মন্তব্য করেন ভ্যান্স।

এর একদিন আগে বুধবার ইসরাইলি পার্লামেন্ট নেসেটের সদস্যরা ওই অঞ্চল সংযুক্ত করার পথ সুগম করতে দু’টি বিল অনুমোদনের পক্ষে ভোট দেন।

ভ্যান্স বলেছেন, যদি এটি রাজনৈতিক কৌশল হয়ে থাকে, তাহলে এটি ছিল অত্যন্ত নির্বুদ্ধিতাপূর্ণ একটি কৌশল এবং আমি ব্যক্তিগতভাবে এতে কিছুটা অপমানিত বোধ করছি।

ইসরাইল সফর শেষে তিনি আরও বলেছেন, পশ্চিম তীর ইসরাইলের সঙ্গে সংযুক্ত করা হবে না। ট্রাম্প প্রশাসনের নীতি হলো, ইসরাইল পশ্চিম তীর সংযুক্ত করবে না এবং আমাদের এই নীতিই অব্যাহত থাকবে।

ভ্যান্সের আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ নিয়ে কথা বলেন। তিনি সতর্ক করে দিয়েছিলেন, ১৯৬৭ সালের মধ্যপ্রাচ্য যুদ্ধে ইসরাইল যে ভূখণ্ড দখল করেছিল, সেই অঞ্চলকে সংযুক্ত করার পদক্ষেপ ট্রাম্পের গাজা যুদ্ধের অবসানের পরিকল্পনাকে বিপন্ন করতে পারে, যা এখন পর্যন্ত একটি নড়বড়ে যুদ্ধবিরতি তৈরি করেছে।

এর আগে ইসরাইলের পার্লামেন্টে নেসেটে ১২০ জন আইনপ্রণেতার মধ্যে ২৫-২৪ ভোটে এই ভোটটি পাস হয়। বিলটি আইনে পরিণত হওয়ার জন্য চার ধাপে ভোটাভুটির প্রয়োজন। বুধবার ছিল এর প্রথম ধাপ।

এই বিলে নেতানিয়াহুর দল লিকুদ পার্টির সমর্থন নেই। যদিও জোট সরকারে থাকা ইসরাইলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন–গভির এবং অর্থমন্ত্রী বেজালেল স্মোতরিচ এতে সমর্থন দিয়েছেন।  

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech