শিরোনাম :
স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না : রাষ্ট্রপতি ভারতীয় ব্যবসায়ীদের হিলি দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা- অনির্দিষ্টকালের জন্য বন্ধ স্থলবন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ শ্রমিক নেওয়া শুরু করবে মালয়েশিয়া আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি হিসেবে শপথ নিলেন হাবিবুল গনি কাপ্তাই হ্রদের পানিতে ডুবেছে ঝুলন্ত সেতু, বাঘাইছড়ির নিম্নাঞ্চল প্লাবিত- খুলে দেওয়া হয়েছে ১৬টি জলকপাট গুম বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর: প্রধানমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টার মাইন্ডদেরও বিচার করতে হবে ইউক্রেনের অস্ত্রভাণ্ডারে রুশ ড্রোন হামলা: নিহত অন্তত ৩৭ জন চাকরি হারাতে পারে দেশের ছয় লাখ মানুষ, দারিদ্র্য পরিস্থিতি অবনতির শঙ্কায় বিশ্বব্যাংক আজ আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু

  • ০৯:৩০ পিএম, শনিবার, ৯ আগস্ট, ২০২৫
ছবি: ফাইল ফটো

।।বিকে রিপোর্ট।।
গত ২৪ ঘণ্টায় (শুক্রবার ৮ আগস্ট সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে

৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৩২৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার ৯ আগস্ট স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে জানা যায়, মারা যাওয়া তিনজনের মধ্যে একজন পুরুষ ও দুইজন নারী। নতুন আক্রান্তদের মধ্যে ২৩০ জন ঢাকার বাইরের।

এ সময়ে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ঢাকা সিটিতে। এদিন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটিতে নতুন করে ৯৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া ঢাকা বিভাগে ৪৯ জন (সিটি করপোরেশন বাদে), খুলনা বিভাগে ১৪ জন, ময়মনসিংহ বিভাগে ৬ জন, চট্টগ্রাম বিভাগে ৫৪ জন, রাজশাহী বিভাগে ৪১ এবং বরিশাল বিভাগে ৬৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৯৮ জনের মৃত্যু হয়েছে। যাদের মধ্যে ৫৬ জন পুরুষ ও ৪২ জন নারী। আর আক্রান্ত হয়েছে ২৩ হাজার ৪১০ জন।

গত বছরের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ৫৭৫ জন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech