শিরোনাম :
আজ ৮১তম জাতিসংঘ দিবস খাগড়াছড়ি-রাঙামাটিতে অবরোধ চলছে: চরম ভোগান্তিতে যাত্রীরা শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই, থাকছে হাতে-কলমে শেখার সুযোগ বাড়াবাড়ি করলে পুরা নির্বাচন কমিশন দিন-রাত ঘেরাও করে বসে থাকব: জামায়াত আমির রিয়াদসহ সৌদির ৩ শহরে জরুরি সতর্কতা জারি মুন্সীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬ বিশ্বব্যাপী সাইবার সতর্কতা দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে,কোথঅও আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে হামের উপসর্গ নিয়ে সিলেটে ৩ শিশুর মৃত্যু

ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে গণমাধ্যম সম্মিলন ২০২৬

  • ০২:১৬ পিএম, শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
মতপ্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধের ওপর সংগঠিত হামলার প্রতিবাদ এবং স্বাধীন, দায়িত্বশীল ও সাহসী সাংবাদিকতার পক্ষে ঐক্যবদ্ধ অবস্থান জানাতে রাজধানীতে শুরু হয়েছে গণমাধ্যম সম্মিলন ২০২৬।

শনিবার ১৬ জানুয়ারী রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে গণমাধ্যম সম্মিলন শুরু হয়েছে। সকাল ১০টা থেকে বেলা দেড়টা পর্যন্ত এই সম্মিলন অনুষ্ঠিত হচ্ছে।

সংবাদপত্রের মালিকদের সংগঠন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, নোয়াব এবং সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদ যৌথভাবে এই সম্মিলনের আয়োজন করেছে।

সাম্প্রতিক সময়ে দেশে মতপ্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধ ধারাবাহিকভাবে সংগঠিত সহিংসতা ও মব ভায়োলেন্সের শিকার হচ্ছে। এই ধরনের হামলাকে নজিরবিহীন আখ্যা দিয়ে বক্তারা বলেন, এটি দেশের গণতান্ত্রিক পরিবেশের জন্য গভীর উদ্বেগের বিষয়।

সম্মিলনে গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং গণমাধ্যমকর্মীদের পেশাগত মর্যাদা ও অধিকার সমুন্নত রাখার বিষয়ে সাংবাদিক নেতারা তাদের বক্তব্য তুলে ধরছেন।

এই সম্মিলনে নোয়াব, সম্পাদক পরিষদের সদস্যদের পাশাপাশি অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স, ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার, জাতীয় প্রেসক্লাব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, ডিপ্লোমেটিক করেসপনডেন্ট অ্যাসোসিয়েশন, ইকোনমিক রিপোর্টার্স ফোরাম, ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশন, ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা অংশ নিয়েছেন।

এ ছাড়া ঢাকার বাইরে কর্মরত সাংবাদিক, গণমাধ্যমের সম্পাদক, প্রকাশক, আমন্ত্রিত গণমাধ্যম প্রতিনিধি এবং কলাম লেখকেরাও সম্মিলনে উপস্থিত রয়েছেন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech