Breaking News:


শিরোনাম :
সোলার প্যানেলের অ্যাসেসমেন্ট ভ্যালু নিয়ে অসন্তোষ ব্যবসায়ীদের ইসরায়েলি সেনাবাহিনী ‘পৃথিবীর নিকৃষ্টতম’: জাতিসংঘের বিশেষ দূত সিন্ডিকেটের কাছে জনগণকে জিম্মি হতে দেবো না: বাণিজ্যমন্ত্রী মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বিরোধী দলীয় জোটের সংরক্ষিত নারী আসনের মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ মাদক ও সাইবার অপরাধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: আইজিপি বলপ্রয়োগের কাছে নতি স্বীকার করবে না ইরান, হুঁশিয়ারি পেজেশকিয়ানের রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক প্রবণতা : ১৯ দিনে এসেছে ২ বিলিয়ন ডলারের বেশি বাংলাদেশ-ইইউ পিসিএ চুক্তি স্বাক্ষর : সম্পর্কে যুক্ত হলো নতুন মাত্রা ভোরে মৃদু ভূমিকম্পে কাঁপল দেশ

ঢাকার হাজারীবাগে দাঁড়িয়ে থাকা বাসে ও সিলেটে হাসপাতালের ভেতরে অ্যাম্বুলেন্সে আগুন

  • ১১:০৭ এএম, রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
রাজধানীর হাজারীবাগে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। অন্যদিকে একই দিনে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালের ভেতরে দাঁড়িয়ে থাকা একটি অ্যাম্বুলেন্সে মধ্যরাতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

রবিবার ১৬ নভেম্বর দিবাগত রাত আড়াইটার দিকে সিলেটে ঘটে যাওয়া এ ঘটনায় মুহূর্তেই হাসপাতালজুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক। পরে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও অ্যাম্বুলেন্সটি সম্পূর্ণ পুড়ে যায়।

হাসপাতাল সূত্রে জানা যায়, রাত আড়াইটার দিকে দুটি মোটরসাইকেলে পাঁচজন দুর্বৃত্ত হাসপাতালের মূল ফটকের সামনে এসে থামে। এ সময় একজন হাতে দুই লিটারের একটি প্লাস্টিকের বোতল নিয়ে হাসপাতাল প্রাঙ্গণে প্রবেশ করে। কিছুক্ষণ পর আরেকজন তার সঙ্গে যোগ দেয়।

এরপর পরিকল্পিতভাবে পার্কিংয়ে রাখা অ্যাম্বুলেন্সটিতে দাহ্য পদার্থ ঢেলে আগুন দেয় তারা। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে আগুন জ্বলে ওঠার পর দুর্বৃত্তরা মোটরসাইকেলে উঠে দ্রুত স্থান ত্যাগ করে।

ঘটনার সময় নৈশ পাহারায় থাকা হাসপাতালের স্টাফরা প্রথমে ধোয়া দেখে বিষয়টি টের পান। পরে দ্রুত বিষয়টি হাসপাতালে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের জানান।

বিষয়টি নিশ্চিত করেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. মিজানুর রহমান।

তিনি বলেন, রাত আড়াইটার দিকে দুর্বৃত্তরা হাসপাতালের ভেতরে ঢুকে অ্যাম্বুলেন্সে আগুন লাগিয়ে দ্রুত পালিয়ে যায়। আমাদের স্টাফরা ধোয়া দেখে বিষয়টি বুঝতে পারে। পরে ফায়ার সার্ভিস দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে আনে। হতাহতের ঘটনা হয়নি, তবে অ্যাম্বুলেন্সটি পুরোপুরি পুড়ে গেছে।

অগ্নিকাণ্ডের কারণ, পরিকল্পনা এবং পেছনে কারা জড়িত থাকতে পারে এসব বিষয়ে জানতে সিলেট মহানগর পুলিশের কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী, অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম এবং কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলে তারা কেউই ফোন রিসিভ করেননি।

অন্যদিকে শনিবার ১৫ নভেম্বর দিবাগত মধ্যরাত ১১টা ৫৫ মিনিটে হাজারীবাগের বেড়িবাঁধ সরকারি কলেজের সামনে বাসে আগুন দেয়ার ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ ও কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech