Breaking News:


শিরোনাম :
দেশে চাহিদার চেয়ে ২২ লাখের বেশি পশু উদ্বৃত্ত আছে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ঈদ উপলক্ষ্যে রেমিট্যান্স প্রবাহে গতি: প্রতিদিন আসছে গড়ে দেড় হাজার কোটি টাকা প্রধানমন্ত্রীর সঙ্গে কাতারের শ্রমমন্ত্রীর সাক্ষাৎ ঢাকাসহ সারাদেশে ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা ডিএমপির নতুন কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ পদত্যাগের প্রস্তুতি নিচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার হাম ও উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু ১ জুলাই থেকেই নবম জাতীয় বেতন কাঠামো বাস্তবায়নের নীতিগত সিদ্ধান্ত দিয়েছেন প্রধানমন্ত্রী কারিনা কায়সারের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার জানাজা সম্পন্ন, প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ঢাকাসহ সারাদেশে ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

  • ১০:২২ এএম, সোমবার, ১৮ মে, ২০২৬
ছবি: বিকে ফটো গ্যালারী

।।বিকে রিপোর্ট।।
আজকের আবহাওয়ার পূর্বাভাসে ঢাকাসহ আশপাশের এলাকায় আজ বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

সোমবার ১৮ মে সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে এসব কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে বলা হয়, পূর্ব ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে দমকা হাওয়ার বেগ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৭৬ শতাংশ। গতকাল রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস গত ২৪ ঘণ্টায় ঢাকায় ২৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ১৪ মিনিটে।

অন্যদিকে গতকাল রাতে প্রকাশিত সারাদেশের সম্ভাব্য পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ সন্ধ্যা ছয়টার মধ্যে ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানানো হয়েছে।

এদিকে মাদারীপুর, রাজশাহী, পাবনা, লক্ষ্মীপুর, খুলনা, সাতক্ষীরা ও যশোর জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

অন্যদিকে বেসরকারী আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট আবহাওয়া ডট কমে প্রধান আবহাওয়াবিদ ও কানাডার বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাম তাঁর নিয়মিত পূর্বাভাসে জানিয়েছেন, ঢাকা শহরের উপর দিয়ে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত অতিক্রমের আশংকা করা যাচ্ছে আজ সকাল ৯ টার পর থেকে সকাল ১১ টার মধ্যে।

আজ সকাল ৯ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে টাঙ্গাইল, গাজীপুর, কিশোরগঞ্জ, ঢাকা, নরসিংদী, ও ঢাকা জেলার উপর দিয়ে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত অতিক্রমের আশংকা করা যাচ্ছে।

বিভাগওয়ারী পূর্বাভাসে তিনি জানান, চট্রগ্রাম বিভাগের জেলাগুলোর উপর দিয়ে আজ সকাল ৯ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে ৩ বার বৃষ্টিপাত অতিক্রমের আশংকা করা যাচ্ছে। আজ সকাল ৯ টার পর থেকে ১২ টার মধ্যে ব্রাক্ষণবাড়িয়া, কুমিল্লা, চট্রগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, ও কক্সবাজার জেলার উপর দিয়ে বৃষ্টিপাত অতিক্রমের আশংকা করা যাচ্ছে।

আজ দুপুর ১২ টার পর থেকে দুপুর ৩ টার মধ্যে চট্রগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, ও কক্সবাজার জেলার উপর দিয়ে ২য় বারের মতো বৃষ্টিপাত অতিক্রমের আশংকা করা যাচ্ছে। আজ বিকেল ৫ টার পর থেকে রাত ৮ টার মধ্যে ৩য় বারের মতো চট্রগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, ও কক্সবাজার জেলার উপর দিয়ে বৃষ্টিপাত অতিক্রমের আশংকা করা যাচ্ছে।

এছাড়াও আজ সকাল ৯ টার পর থেকে ১২ টার মধ্যে শেরপুর, নেত্রকোনা, ময়মনসিংহ বিভাগের উপর দিয়ে হালকা বজ্রপাত সহ বৃষ্টিপাত অতিক্রমের আশংকা করা যাচ্ছে।

সকাল ১০ টার পর থেকে দুপুর ৩ টার মধ্যে সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সিলেট জেলার উপর দিয়ে বজ্রপাত সহ বৃষ্টিপাত অতিক্রম করার আশংকা করা যাচ্ছে। ফলে এই সকলে জেলার কৃষকদের বৃষ্টিপাতের সময় খোলা মাঠে কাজ করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া যাচ্ছে।

খুলনায় দুপুর ৩ টার পূর্বে খুলনা বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত কম। দুপুর ৩ টার পর থেকে রাত ১০ টার মধ্যে খুলনা বিভাগের কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, যশোর জেলার উপরে হালকা পরিমাণে বৃষ্টিপাতে সম্ভাবনা রয়েছে।
বরিশাল বিভাগে সকাল ১১ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে বরিশাল বিভাগের জেলাগুলোর উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পটুয়াখালী ও ভোলা জেলার উপরে।
রাজশাহী বিভাগ: দুপুর ৩ টার পূর্বে রাজশাহী বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত কম। দুপুর ৩ টার পর থেকে রাত ১০ টার মধ্যে রাজশাহী, পাবনা ও সিরাজগঞ্জ জেলার উপরে হালকা পরিমাণে বৃষ্টিপাতে সম্ভাবনা রয়েছে। রাত ১০ টার পর থেকে ভোর ৫ টার টার মধ্যে বগুড়া, সিরাজগঞ্জ, জয়পুরহাট ও নওগাঁ জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতে সম্ভাবনা রয়েছে।

রংপুর বিভাগের পূর্বাভাসে বলা হয়, আজ সারাদিন থেমে-থেমে একাধিকবার রংপুর বিভাগের জেলাগুলোর উপর দিয়ে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত অতিক্রমের প্রবল আশংকা করা যাচ্ছে। বিশেষ করে পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার উপর দিয়ে একাধিকবার বজ্রপাত সহ বৃষ্টিপাত অতিক্রমের আশংকা করা যাচ্ছে। রাত ১০ টার পর থেকে আগামীকাল মঙ্গলবার সকাল ৮ টার টার মধ্যে রংপুর বিভাগের জেলাগুলোর উপর দিয়ে তীব্র বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাত অতিক্রমের আশংকা করা যাচ্ছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech