শিরোনাম :
উইমেনস হেলথ ইনিশিয়েটিভ’ কর্মসূচিতে নারীর স্বাস্থ্য সেবায় ২৫০ মিলিয়ন ইউরো বিনিয়োগের উদ্যোগ মেহেরপুর সীমান্তে বিএসএফের ৬ জনকে পুশইনের চেষ্টা, ব্যার্থ করে দিয়েছে বিজিবি আন্দোলনরত ভারতের তরুণদের সঙ্গে আমরা দৃঢ় সংহতি প্রকাশ করছি : নাহিদ ইসলাম রিয়াদ বিমানবন্দরে হুথিদের মিসাইল হামলা: ২ জন বাংলাদেশিসহ নিহত ১২, ফ্লাইট ওঠানামা সাময়িক স্থগিত নভেম্বরে চালু হবে বাংলা কিউআরে পিটুপি লেনদেন: গভর্নর সেনাবাহিনী ও সেনাপ্রধান কে জড়িয়ে বিভ্রান্তিকর অপপ্রচারে প্রভাবিত না হওয়ার আহ্বান : আইএসপিআর ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে হাম উপসর্গে এক দিনে ৮ জনের মৃত্যু – ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছুঁইছুঁই বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি দিতে গিয়ে আটক ৪

ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে

  • ১০:১০ এএম, রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
ছবি: বিকে

।।বিকে ডেস্ক।।

আজকের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া আজ প্রধানত শুষ্ক থাকতে পারে।

রবিবার ১১ অক্টোবর সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে বলা হয়, আজ সকাল থেকে ঢাকা ও আশেপাশের অঞ্চলের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে। এ ছাড়া দিনের তাপমাত্রা সামান্য পরিবর্তিত হতে পারে, যা প্রায় অপরিবর্তিত থাকারই ইঙ্গিত দিচ্ছে।

পূর্বাভাস অনুযায়ী, আজ উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

রবিবার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫.০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪.৯ ডিগ্রি সেলসিয়াস। এ সময়ে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ঢাকায় মাত্র ১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। গতকাল শনিবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস

আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৩৭ মিনিটে এবং আগামীকাল সোমবার সূর্যোদয় ভোর ৫টা ৫৪ মিনিটে।

সারাদেশের পূর্বাভাসে বলা হয়, রবিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এবং সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

বর্ধিত পূর্বাভাসে বলা হয়, সোমবার ১২ অক্টোবর সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এবং সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech