শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রীকে রেখে আইনশৃঙ্খলা ফেরানো সম্ভব নয়: নাহিদ ইসলাম ঘুমন্ত ফিলিস্তিনিদের ঘরের ভেতর রেখে আগুন দিলো ইসরায়েলি সেটেলাররা তিন মাস অন্তর কর পরিশোধ সুবিধা বাতিল : প্রতি মাসে ভ্যাট রিটার্ন জমা দিতে হবে ব্যবসায়ীদের সাইবার আইনে সাংবাদিকদের হয়রানি করা হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী বরিশালে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ৩ বন্ধু নিহত ৮ জেলার বিভিন্ন এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর ছাত্র-জনতার গণবিক্ষোভের মুখে পদত্যাগ করলেন সার্বিয়ার প্রেসিডেন্ট ভারতে মসজিদ ভাঙা নিয়ে বিক্ষোভ, পুলিশের সঙ্গে তীব্র সংঘর্ষ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৩৬

তিন মাস অন্তর কর পরিশোধ সুবিধা বাতিল : প্রতি মাসে ভ্যাট রিটার্ন জমা দিতে হবে ব্যবসায়ীদের

  • ১০:৪১ এএম, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
ছবি: ফাইল ফটো

।।বিকে ডেস্ক।।
ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে প্রতি তিন মাস অন্তর ভ্যাট রিটার্ন দাখিল ও কর পরিশোধের যে সুবিধা দেওয়া হয়েছিল, তা বাতিল করেছে সরকার।

ফলে আগের নিয়মানুযায়ী ব্যবসায়ীদের আবারও প্রতি মাসে ভ্যাট রিটার্ন দাখিল ও প্রযোজ্য কর পরিশোধ করতে হবে।

সোমবার ২৮ সেপ্টেম্বর সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার ২২তম বৈঠকে এ-সংক্রান্ত খসড়া সংশোধনীর অনুমোদন দেওয়া হয়।

মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের উদ্যোগে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২’-এর ৬৪ ধারা সংশোধনের লক্ষ্যে খসড়াটি উপস্থাপন করা হয়।

খসড়া সংশোধনীতে বলা হয়েছে, প্রতি তিন কর মেয়াদ শেষে অনধিক ১৫ দিনের মধ্যে দাখিলপত্র জমা দেওয়ার পরিবর্তে এখন থেকে প্রতিটি কর মেয়াদ শেষ হওয়ার পর অনধিক ১৫ দিনের মধ্যে ভ্যাট রিটার্ন দাখিল করতে হবে।

তবে দাখিলপত্র জমা দেওয়ার নির্ধারিত ১৫তম দিনে সরকারি ছুটি থাকলে পরবর্তী কার্যদিবসে তা জমা দেওয়া যাবে।

এ ছাড়া সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থা, ব্যাংক, বীমা প্রতিষ্ঠান এবং শূন্য রিটার্ন দাখিলকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান কর মেয়াদ শেষ হওয়ার পর অনধিক ২০ দিনের মধ্যে দাখিলপত্র জমা দেওয়ার সুযোগ পাবে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech