শিরোনাম :
ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু আজ ‎স্রোতে ভেসে যাওয়া নিখোঁজ নারীর মরদেহ উদ্ধার আজ জাতীয় কবির ৫০তম মৃত্যবার্ষিকী গাজীপুরে কোনাবাড়ী এলাকায় ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণের কাজে ৫ ইউনিট নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ৫ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি নেপালে ভয়াবহ হড়পা বন্যায় নিহত বেড়ে ১৬২, নিখোঁজ প্রায় ৪০০ নেপালের ভয়াবহ বন্যায় শোক জানাল বাংলাদেশ, ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে সহায়তার জন্য প্রস্তুত ঢাকা ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি-বজ্রবৃষ্টির আভাস যুক্তরাষ্ট্রের ৭০০ পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক চাপাল কানাডা

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু আজ

  • ০১:৫২ পিএম, বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

।।বিকে ডেস্ক।।
ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন বসছে আজ।

বৃহস্পতিবার ২৭ আগস্ট বিকেল ৩টা থেকে অধিবেশন শুরু হবে।

এবারের অধিবেশনে সংসদীয় কমিটি গঠনকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। বুধবার ২৬ আগস্ট গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বিরোধী দলের পক্ষ থেকে সদস্যদের নাম পাওয়ামাত্রই সংশ্লিষ্ট সংসদীয় কমিটিগুলো চূড়ান্ত করা হবে।

আজকের দিনের কার্যসূচিতে রয়েছে- সভাপতিমণ্ডলী মনোনয়ন, শোকপ্রস্তাব, প্রশ্ন জিজ্ঞাসা এবং উত্তর, জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ (বিধি-৭১), বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত-প্রস্তাব এবং আইন-প্রণয়ন কার্যাবলী।

অধিবেশনটি ৫, ৭ অথবা ১০ দিনের সংক্ষিপ্ত অধিবেশন হতে পারে। তবে প্রয়োজন হলে এর মেয়াদ বাড়ানো হবে।

চিফ হুইপ নূরুল ইসলাম বলেন, তৃতীয় অধিবেশনে প্রায় ছয়টি গুরুত্বপূর্ণ বিল উত্থাপিত হতে পারে। এর মধ্যে সম্পত্তি হস্তান্তর, গুম এবং মানবাধিকার সুরক্ষাসংক্রান্ত বিল উল্লেখযোগ্য। পাশাপাশি চলমান বিদ্যুৎ-গ্যাস ও সার সংকটের মতো বিষয় নিয়ে সংসদে আলোচনা হতে পারে।

এদিকে অধিবেশন ঘিরে সংসদ ভবন ও এর আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট এলাকায় সভা-সমাবেশ, মিছিল ও বিক্ষোভ নিষিদ্ধ করেছে প্রশাসন। অধিবেশন চলাকালে সবাইকে নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বা কোনও ধরনের বিশৃঙ্খলা হলে কঠোর ব্যবস্থা নেওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে।

চিফ হুইপের আশা, তৃতীয় অধিবেশনের মধ্য দিয়ে সংসদীয় কার্যক্রম আরও গতিশীল হবে। গুরুত্বপূর্ণ আইন প্রণয়ন, সংসদীয় কমিটির কার্যকারিতা বৃদ্ধি এবং সরকারের জবাবদিহি নিশ্চিত করার ক্ষেত্রে জাতীয় সংসদ আরও কার্যকর ভূমিকা রাখবে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech