শিরোনাম :
হাসিনার ফেরার গুঞ্জনে অস্থিরতা সৃষ্টির সুযোগ দেবো না : স্বরাষ্ট্রমন্ত্রী পিএইচপি ত্রুটি বৈশ্বিক সাইবার নিরাপত্তা সতর্কতা: বন্ধ রাখা হলেও হামলার শিকার জনতা ব্যাংকের ওয়েবসাইট স্পেন-যুক্তরাজ্য সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ টানা ৫ দিনের ছুটি শেষ, খুলল অফিস আদালত- সড়কে যানজট, গণপরিবহনে ভিড় চেনা রূপে ফিরেছে ঢাকা তত্ত্বাবধায়ক সরকার নিয়ে একাধিক বিকল্প প্রস্তাব সংবিধান বিশেষজ্ঞদের সরকারকে বিব্রত করতে অপপ্রচার চালাচ্ছেন গোলাম পরওয়ার : রিজভী সাংবাদিক ও সাবেক এমপি শফিকুর রহমান আর নেই যুক্তরাজ্যের নাগরিকদের ৩ দিনের খাবার-পানি মজুতের জরুরী নির্দেশনা- বি রেডি ক্যাম্পেইনে সাইবার নিরাপত্তা ঝুঁকিতে বন্ধ থাকার পর চালু বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সৌদি আরবের রিয়াদ-দাম্মামের ১৪৪ ফ্লাইট বাতিল: ক্ষতিগ্রস্ত ২২ হাজারের বেশি যাত্রী

দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে : জামায়াত সেক্রেটারি

  • ১১:৫৮ এএম, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
ছবি: ফাইল ফটো

।।বিকে রিপোর্ট।।
আমরা যারা ঐকমত্য কমিশনে পিআর পদ্ধতির পক্ষে, জুলাই সনদের পক্ষে, গণহত্যার বিচারের পক্ষে; তারা ঐক্যবদ্ধ হতে যাচ্ছি। ইসলামী ও দেশপ্রেমিক দলগুলো নিয়ে এসব দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে- বলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

সোমবার ১৫ সেপ্টেম্বর জুরাইন রেলগেট সংলগ্ন বিক্রমপুর প্লাজা চত্বরে ঢাকা-৪ আসনে ইসলামী আন্দোলনের গণসমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেছেন, বাংলাদেশের উপযোগী যেকোনো একটা পদ্ধতি বাছাই করে, প্রস্তাবিত ‘আপার হাউজ’ ও ‘লোয়ার হাউজ’ দুই হাউজেই পিআর পদ্ধতি মানতে হবে। পিআর পদ্ধতি ছাড়া বাংলাদেশে নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

তিনি দেশবাসীকে আহ্বান জানিয়ে বলেন, দেশবাসীকে বলব, আপনারা আন্দোলনের প্রস্তুতি গ্রহণ করুন। সংস্কার কমিশনে পিআর পদ্ধতি ও বিচারের দাবিসহ যারা জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচনের দাবি করেছে, তারাই আজকে সংবাদ সম্মেলনের মাধ্যমে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে।

গোলাম পরওয়ার বলেন, আমরা আশ্চর্য হই যখন দেখি একটা বড় দলের স্থায়ী কমিটির সদস্য বলেন— পিআর কী খায়, নাকি মাথায় দেয়। আবার কেউ বলছেন, যে দেশের মানুষ ইভিএম বোঝে না, তারা পিআর-ও বোঝে না।

তিনি আরও বলেন, ক্ষমতায় যাওয়ার আগেই যারা দোকানপাট, টেম্পুস্ট্যান্ড, বাজারঘাট দখল শুরু করেছেন, তারাই জোর করে ক্ষমতায় যাওয়ার ফন্দিফিকির হিসেবে জুলাই সনদের আইনি বাস্তবায়নকে বিলম্বিত করছেন।

তিনি অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আগে জুলাই ঘোষণাপত্র সংশোধন করবেন, এরপর জুলাই সনদ প্রস্তুত করবেন। সেই সনদকে অবশ্যই আইনিভিত্তি দিতে হবে। জুলাই সনদের আইনিভিত্তি দেওয়ার মধ্য দিয়ে ফেব্রুয়ারিতে নির্বাচন দিন।

গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech