শিরোনাম :
অস্ট্রেলিয়াকে টাই ব্রেকারে হারিয়ে শেষ ষোলতে মিশর সরকারি বরাদ্দের সাইকেল নাতনিকে দেওয়া সেই উপজেলা জামায়াতের আমিরকে অব্যাহতি ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ খামেনির জানাজা ও রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে যোগ দিতে তেহরানে ১১ দলীয় জোটের প্রতিনিধিদল আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি আনুষ্ঠানিক শ্রদ্ধা নিবেদন শুরু: লোকে লোকারণ্য গ্র্যান্ড মোসাল্লা দেশের রিজার্ভ বেড়ে ৩৭.৬৫ বিলিয়ন ডলার দেশের ৫০ শয্যার সকল হাসপাতাল ১০০ শয্যায় উন্নীত করা হবে : স্বাস্থ্যমন্ত্রী ৯টি জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে পুলিশের বিশেষ নজরদারিতে থাকবে বড় পর্দায় বিশ্বকাপ দেখার স্থানগুলো পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৪০

দেশের রিজার্ভ বেড়ে ৩৭.৬৫ বিলিয়ন ডলার

  • ১০:৩৬ এএম, শনিবার, ৪ জুলাই, ২০২৬
ছবি: ফাইল ফটো, বিকে গ্যালারী

।।বিকে ডেস্ক।।
গত জুন মাসে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স আসার ইতিবাচক প্রভাবে দেশের মোট বৈদেশিক মুদ্রার (গ্রস) রিজার্ভ আরও বেড়েছে। বর্তমানে এর পরিমাণ দাঁড়িয়েছে ৩৭ হাজার ৬৫৮ দশমিক ৬৩ মিলিয়ন বা ৩৭ দশমিক ৬৫ বিলিয়ন মার্কিন ডলারে।

গত বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে এই স্বস্তিদায়ক তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র জানান, ২ জুলাই পর্যন্ত দেশের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ ৩৭ দশমিক ৬৫ বিলিয়ন ডলারে দাঁড়ালেও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি ‘বিপিএম-৬’ অনুযায়ী নিট রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৩ হাজার ১৩ দশমিক ১৯ মিলিয়ন বা ৩৩ দশমিক ০১ বিলিয়ন ডলার।

এর আগে গত ৩০ জুন পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ৩৭ হাজার ৫৬১ দশমিক ৮৯ মিলিয়ন ডলার। আর বিপিএম-৬ পদ্ধতিতে যার পরিমাণ ছিল ৩২ হাজার ৯০০ দশমিক ৬৩ মিলিয়ন ডলার। সেই হিসাবে মাত্র দুই দিনের ব্যবধানে গ্রস ও নিট— উভয় পদ্ধতিতেই রিজার্ভের সূচক ঊর্ধ্বমুখী হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সদ্য বিদায়ী জুন মাসের ৩০ দিনে বৈধ ও ব্যাংকিং চ্যানেলে দেশে ২৮১ কোটি ৬৯ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। বর্তমান বাজার দর অনুযায়ী প্রতি ডলার ১২২ টাকা ধরে দেশীয় মুদ্রায় যার আর্থিক মূল্য প্রায় ৩৪ হাজ৪১ কোটি টাকারও বেশি।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech