শিরোনাম :
গুম প্রতিরোধ অধ্যাদেশ পুনর্বহালের দাবিতে সংসদ ভবনের সামনে জামায়াত-জোটের অবস্থান ‘মক্কা চুক্তি’ বাস্তবায়নের প্রথম বৈঠক ইস্তাম্বুলে সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না : রাষ্ট্রপতি ভারতীয় ব্যবসায়ীদের হিলি দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা- অনির্দিষ্টকালের জন্য বন্ধ স্থলবন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ শ্রমিক নেওয়া শুরু করবে মালয়েশিয়া আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি হিসেবে শপথ নিলেন হাবিবুল গনি কাপ্তাই হ্রদের পানিতে ডুবেছে ঝুলন্ত সেতু, বাঘাইছড়ির নিম্নাঞ্চল প্লাবিত- খুলে দেওয়া হয়েছে ১৬টি জলকপাট গুম বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর: প্রধানমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টার মাইন্ডদেরও বিচার করতে হবে

দ্বিতীয় দিনের মতো প্রকৌশল শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ, সড়কে তীব্র যানজট

  • ০১:০৫ পিএম, বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা তিন দফা দাবিতে পূর্বঘোষিত ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে শাহবাগ অবরোধ করেছেন প্রকৌশল শিক্ষার্থীরা।

বুধবার ২৭ আগস্ট সকাল ১০টায় রাজধানীর শাহবাগে অবস্থান গ্রহণ করেন। অবস্থান নেওয়া প্রকৌশল শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে— ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে প্রকৌশলী লিখতে না দেওয়া, ডিপ্লোমা প্রকৌশলীদের কাউকে পদোন্নতি দিয়ে নবম গ্রেডে উন্নীত না করা এবং দশম গ্রেডের চাকরিতে প্রবেশের ক্ষেত্রে স্নাতক প্রকৌশলীদের সুযোগ দেওয়া।

এসব দাবিতে গতকাল মঙ্গলবারও পাঁচ ঘণ্টা শাহবাগ অবরোধ করেন তারা। বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত পাঁচ ঘণ্টা রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি ও অবরোধে অংশ নেন বুয়েটসহ বিভিন্ন বেসরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে রাত ৮টার দিকে অবরোধ তুলে নিয়ে ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা করেন প্রকৌশলী অধিকার আন্দোলনের সভাপতি ওয়ালী উল্লাহ।

তিনি বলেন, এ কর্মসূচিতে দেশের সব প্রকৌশল বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

ওয়ালী উল্লাহ আরও বলেন, আমাদের আন্দোলন কারও বিরুদ্ধে নয়। দীর্ঘদিন ধরে প্রকৌশল খাতে যে বৈষম্য ও অনিয়ম চলছে, তা দূর করে সংস্কার আনার উদ্দেশ্যেই এ আন্দোলন।

এদিকে শাহবাগের মূল সড়কে তারা অবস্থান নেওয়ায় বন্ধ হয়ে যায় শাহবাগ ও আশপাশের সড়কগুলো। যার ফলে কারণে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাতায়াতকারীরা। ট্রাফিক সূত্রে জানা গেছে, যানজটের ভোগান্তি এড়াতে কাঁটাবন, মৎস্যভবন এবং ইন্টারকন্টিনেন্টাল মোড়ে বিকল্প রাস্তা চালু করা হয়েছে।  

শিক্ষার্থীদের তিনটি দাবি হলো-

-ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে ‘প্রকৌশলী’ উপাধি ব্যবহার করা যাবে না।
-কাউকে পদোন্নতি দিয়ে নবম গ্রেডে উন্নীত করা যাবে না।
-দশম গ্রেডের চাকরিতে স্নাতক প্রকৌশলীদের সুযোগ দিতে হবে।

আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলছেন, দাবি না মানায় গতকাল থেকে তারা সড়ক অবরোধের মতো কর্মসূচি দিয়েছেন। দাবি না আদায় হওয়া পর্যন্ত তারা সড়ক ছাড়বেন না।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech