শিরোনাম :
দ্য ওয়ালের সাক্ষাৎকারে হাসিনা- আমার অনুপস্থিতিতে সভাপতির দায়িত্ব পালন করবেন শেখ সেলিম ইয়েমেনের রাজধানী সানা পুনরুদ্ধারের সিদ্ধান্ত : সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হুথিদের হামলা সৌর বিদ্যুতের যন্ত্রপাতি আমদানিতে ৬ মাস কর ছাড় আজ আন্তর্জাতিক সাক্ষরতা দিবস, দেশে সাক্ষরতার হার ৭৭.৯ শতাংশ ৮ অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কসংকেত রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী নিউ মেক্সিকোর নাম বদলে ‘নিউ আমেরিকা’ চান ট্রাম্প, নাকচ গভর্নরের ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি বিরামপুর সীমান্তে ‘পুশ ইন’ এর চেষ্টা, বিজিবি-গ্রামবাসীর সম্মিলিত প্রতিরোধ

দ্য ওয়ালের সাক্ষাৎকারে হাসিনা- আমার অনুপস্থিতিতে সভাপতির দায়িত্ব পালন করবেন শেখ সেলিম

  • ১১:১১ এএম, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
ছবি: ফাইল ফটো

।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
শেখ হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের নেতৃত্বে দলের জ্যেষ্ঠ প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিমই সভাপতির দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

বাংলাদেশ ছাড়ার পর প্রথমবারের মতো ভারতের কোনো সংবাদমাধ্যমকে টেলিফোনে দেওয়া সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্য ওয়ালের এক্সিকিউটিভ এডিটর অমল সরকারকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে শেখ হাসিনা এসব কথা বলেন।

গত রবিবার রাতে এ সাক্ষাৎকারটি প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়াল।

সেখানে তিনি তার বোন শেখ রেহানার সক্রিয় রাজনীতিতে আসার সম্ভাবনা কার্যত খারিজ করে দিয়েছেন। তিনি জানিয়েছেন, রেহানা সরাসরি রাজনীতিতে যুক্ত নয়। একই সঙ্গে দেশে ফেরার পরিকল্পনা, নিজের নিরাপত্তা, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং ভারতের সঙ্গে সম্পর্ক নিয়েও নিজের অবস্থান তুলে ধরেছেন তিনি।

দ্য ওয়ালে প্রকাশিত প্রতিবেদনে শেখ হাসিনাকে উদ্ধৃত করে বলা হয়, এখন শেখ সেলিম সিনিয়র মোস্ট প্রেসিডিয়াম সদস্য। আমার অনুপস্থিতিতে তিনি সভাপতির দায়িত্ব পালন করবেন।

দলের সাংগঠনিক দায়িত্ব প্রসঙ্গে শেখ হাসিনা জানিয়েছেন, তার অনুপস্থিতিতে শেখ ফজলুল করিম সেলিম সভাপতির দায়িত্ব পালন করবেন। ওই বক্তব্যে তিনি জানান, শেখ সেলিম এখন সবচেয়ে সিনিয়র প্রেসিডিয়াম সদস্য। তার অনুপস্থিতিতে সেলিমই সভাপতির দায়িত্ব পালন করবেন।

ওই সাক্ষাৎকারে বাংলাদেশের রাজনৈতিক পালাবদল, ভারত সরকারের ভূমিকা, তারেক রহমানের প্রত্যাবর্তন, আওয়ামী লীগের নেতৃত্ব, নিজের নিরাপত্তা ছাড়াও বিভিন্ন প্রসঙ্গে প্রশ্নের উত্তর দিয়েছেন ২০২৪ সালের ৫ আগস্টে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। মানবতাবিরোধী অপরাধের মামলায় তাঁর অনুপস্থিতিতেই মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech