শিরোনাম :
বেনাপোল দিয়ে এলো কাঁচা মরিচের প্রথম চালান : ১ দিনে কাঁচামরিচের দাম কমলো ১০০ টাকা জাতির ঘাড়ে দুর্নীতির সিন্ডিকেট চেপে বসেছে : গোলাম পরওয়ার রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় একদিনে নিহত ২৭ অতিরিক্ত বিদ্যুৎ বিল: প্রথমে কড়া হুঁশিয়ারি বিদ্যুৎ বিভাগের, পরে বিজ্ঞপ্তি সংশোধন ৫ আগস্টকে ঘিরে দেশব্যাপী নিরাপত্তা ব্যবস্থা জোরদার : স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ১৩ অঞ্চলে ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত তীব্র গরম ও তাপপ্রবাহ : জার্মানিতে সাড়ে ৩ মাসে রেকর্ড ৯ হাজার ৮০০ মৃত্যু ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ ইসরায়েল সরকারি দপ্তরে এআই ব্যবহারে সতর্কতার নির্দেশ মন্ত্রিপরিষদ বিভাগের

ধর্ম ব্যবসায়ী একটি দল নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে : মির্জা আব্বাস

  • ১১:০২ এএম, শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
পিআরসহ কিছু অযৌক্তিক দাবিতে নির্বাচন বানচালের হুমকি দিয়ে একটি ধর্ম ব্যবসায়ী দল বিভ্রান্তি ছড়াচ্ছে। তারা মুখে এক কথা বললেও দলটি বাস্তবে উল্টো কাজ করছে এবং পুরোপুরি নির্বাচনী কর্মকাণ্ড চালাচ্ছে- বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

শুক্রবার ৩ অক্টোবর সন্ধ্যায় তার নিজ বাসভবনের উঠোন বৈঠকে তিনি এ কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, কোনো ফাঁদে পা দেওয়া যাবে না। জনগণকে ধোঁকা দেওয়ার দিন শেষ।

বিএনপির বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে ওই দলটি দেশের প্রশাসন দখল করেছে। স্কুল-কলেজ, সামাজিক প্রতিষ্ঠান থেকে শুরু করে মসজিদ-মাদ্রাসা পর্যন্ত তারা নিয়ন্ত্রণ করছে। কিন্তু কেউ লিখতে সাহস করে না।

তিনি আরও বলেন, লেবাসধারী এ দলটি মুখে আওয়ামী লীগের সমালোচনা করলেও ভেতরে ভেতরে আঁতাত করছে। কয়েক দিন আগেও তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছিল। এখন আবার বলছে সব আওয়ামী লীগার খারাপ না—ভূতের মুখে রাম রাম।

এসময় উপস্থিত ছিলেন মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস, বিএনপির কেন্দ্রীয় সদস্য মির্জা খোকন, হাবিবুর রশিদ হাবিব, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু, যুবদলের ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম প্রমুখ।  

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech