Breaking News:


শিরোনাম :
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু পশ্চিমবঙ্গে রেকর্ড ভোট: বুথ ফেরত জরিপ নিয়ে মুখ খুললেন মমতা ভোর থেকে ঢাকায় মুষলবৃষ্টি- বিভিন্ন রাস্তায় জলাবদ্ধতা শহীদ রাষ্ট্রপতি জিয়া শ্রমিকদের কল্যাণে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছিলেন: রাষ্ট্রপতি ১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১২৩তম ‘ড্র’ অনুষ্ঠিত মহান মে দিবস আজ : এবারের প্রতিপাদ্য ‘সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত’ ঢাকাসহ দেশের ১৭ জেলায় ঝড়ের পূর্বাভাস ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে ‘জাতীয় সম্পদ’ ঘোষণা ইরানের সর্বোচ্চ নেতার এপ্রিলের ২৯ দিনেই রেমিট্যান্স এলো ৩ বিলিয়ন ডলার

ধীরে এগিয়ে চলেছে তারেক রহমানের গাড়িবহর, নেতা–কর্মীর ঢল : সবার প্রতি কৃতজ্ঞতা জানালেন তারেক রহমান

  • ০২:৪৭ পিএম, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
ছবি: তারেক রহমান ফেসবুক,

।।বিকে রিপোর্ট।।
১৭ বছর পর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। বিমানবন্দরে পরিবারসহ তারেক রহমানকে স্বাগত জানিয়েছেন স্বজন ও বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা।

বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর দুপুর ১২টা ৩৬ মিনিটে জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ের সংবর্ধনা মঞ্চের উদ্দেশ্যে বিমানবন্দর ত্যাগ করেন। বিমানবন্দর থেকে বেরিয়ে বাসে ওঠার আগে তারেক রহমান জুতা খুলে মাটিতে পা রাখেন এবং হাতে এক মুঠো মাটি নেন।

সেখানে সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতা শেষে বুলেট প্রুফ বাসে চড়ে জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে (৩০০ ফিট) অভ্যর্থনা অনুষ্ঠানে যাচ্ছেন তারেক রহমান।

কিন্তু সারা পথ জুড়ে দলীয় কর্মী, সমর্থক, ভক্তদের ভীরে গাড়ি চলছে অত্যন্ত ধীর গতিতে। ৩০ মিনিটের পথ ২ ঘন্টায়ও পেরুতে পারেননি তিনি। যে গতিতে গাড়ী চলছে তাতে আরও ঘন্টাখানেক বা তারচে বেশি সময় লাগতে পারে বলে ধারনা করা যাচ্ছে।

এত ভীর এবং ভক্তদের ভালবাসায় বিরক্ত হননি তিনি । বরং নিজের ভেরিফায়েড পেইজে সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে পোষ্ট করেছেন। সবার প্রতি কৃতজ্ঞতা শিরোনামের পোষ্টে তিনি পথ চলার ছবি যুক্ত করেছেন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech