শিরোনাম :
ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রী নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ইইউর অভিনন্দন সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ হঠাৎ টানা ভারী বৃষ্টি : খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন করে প্রজ্ঞাপন কক্সবাজার থেকে ঢাকাগামী বাসে আগুন মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা স্বাধীন দেশের বিরুদ্ধে ‘যুদ্ধ ঘোষণা’: ইরান জ্বালানি দক্ষতা বাড়াতে বিজিএমইএ এবং বাইডেক’র সমঝোতা স্মারক স্বাক্ষরিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানালো -পাকিস্তান, মালদ্বীপ, নেপাল

নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ইইউর অভিনন্দন

  • ১০:০৭ পিএম, শনিবার, ২২ আগস্ট, ২০২৬
ছবি: ফাইল ফটো

।। বিকে ডেস্ক ।।
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

শনিবার ২২ আগস্ট এক বার্তায় ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদল জানিয়েছে, তারা রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে অভিনন্দন জানাচ্ছে। একই সঙ্গে তারা বাংলাদেশ-ইইউ সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও শক্তিশালী করতে কাজ চালিয়ে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছে।

ইইউ প্রতিনিধিদল বলেছে, বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে বিদ্যমান উষ্ণ সম্পর্ক অব্যাহত রাখার পাশাপাশি দ্বিপক্ষীয় অংশীদারত্ব আরও গভীর ও বিস্তৃত করার প্রত্যাশা রয়েছে।

বার্তায় দুই পক্ষের সহযোগিতা, অংশীদারত্ব ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে ভবিষ্যতে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech