শিরোনাম :
দুবাইয়ে বেনজীরের জামিন বাতিলের জন্য ল ফার্ম নিয়োগ করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ৫২ যাত্রী নিয়ে মহাসড়কের পাশে খালে পড়ে গেল বাস ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী ফেরি পুড়ে ছাই, নিহত ৫, নিখোঁজ ৪১ জন ঢাকার চারপাশের নৌপথগুলো সচল করার সিদ্ধান্ত পুলিশ দলীয় প্রভাবমুক্ত, আধুনিক ও মানবিক একটি সংস্থা, যা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি মেনে চলবে-স্বরাষ্ট্রমন্ত্রী শিক্ষকদের যোগদান ১ অক্টোবর: মন্ত্রণালয়, আগস্টেই যোগদানের দাবিতে শাহবাগে প্রাথমিক শিক্ষকরা জামাইয়ের ছুরিকাঘাতে স্ত্রী ও শাশুড়ি নিহত আজ ‘সহনীয়’ ঢাকার বাতাস, বায়ু দূষণের শীর্ষে জাকার্তা স্কুলে ছাত্রী ও তরুণকে গাছে বেঁধে নির্যাতন, ছাত্রীর আত্মহত্যার চেষ্টা বিএনপি থেকে রাষ্ট্রপতি প্রার্থী নির্ধারণ করবেন তারেক রহমান: ফখরুল

নির্বাচনের রোডম্যাপ ঘোষণায় বিএনপি ‘খুশি’

  • ০৯:৪২ পিএম, বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
ছবি: ফাইল ফটো

।।বিকে রিপোর্ট।।
এয়োদশ সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হওয়ায় বিএনপি ‘খুশি’ বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার ২৮ আগস্ট বিকালে দেওয়া তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।

বিএনপি মহাসচিব বলেন, রোডম্যাপ ঘোষণা হয়েছে। আমরা এতে আশাবাদী হয়েছি। এ রোডম্যাপ থেকে বোঝা যায় যে, নির্বাচন কমিশন ফেব্রুয়ারিতেই নির্বাচন করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে।

রোডম্যাপ ঘোষণাকে জনগণের জন্য সুসংবাদ হিসেবে দেখছেন কিনা জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘‘জি।’’

এর আজ বৃহস্পতিবার দুপুরে ত্রয়োদশ সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ।

আগের দিন এ রোডম্যাপে অনুমোদন দেয় এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন। এতে দুই ডজন কাজের পরিকল্পনা তুলে ধরা হয়েছে, যার মধ্যে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে রাজনৈতিক দলসহ অংশীজনদের সঙ্গে সংলাপের কথাও রয়েছে।

মত বিনিময়, মিটিং, ব্রিফিং, প্রশিক্ষণ, মুদ্রণ, বাজেট বরাদ্দ, আইটিভিত্তিক প্রস্তুতি, প্রচারণা, সমন্বয় সেল, আন্তঃমন্ত্রণালয় বৈঠক থেকে যাবতীয় কর্মপরিকল্পনা মাথায় রেখেই রোডম্যাপটি করেছে ইসি।

রোডম্যাপের ঘোষণাকে ‘সুসংবাদ’ হিসেবে দেখছেন বিএনপির আরেক নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী।

বিকালে ঢাকার বনানীতে এক অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির এ সদস্য বলেন, রোডম্যাপ আজ এসেছে… এটা সুসংবাদ। আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি, আমাকে টেক্সট পাঠিয়েছে, আমি দেখলাম, ইলেকশনের রোডম্যাপ।

মানুষ এখন নির্বাচনমুখী হয়ে যাচ্ছে এবং সবাই অপেক্ষা করছে দেশে একটা নির্বাচন হোক। এর মাধ্যমে দেশে একটা নির্বাচিত সরকার আসবে, সংসদ প্রতিষ্ঠা হবে, যে সরকার বা সংসদ জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে।

আমির খসরু বলেন, আমি বলতে চাই, জনগণ তাদের সিদ্ধান্ত, যেগুলো এখন স্থগিত রাখছে, সব সিদ্ধান্ত নিতে শুরু করেছে, আমি এরই মধ্যে তা অনুভব করছি। নির্বাচনের পরে আমাদের অর্থনীতি ঘুরে দাঁড়াবে, গুড স্কিল ডেভেলপমেন্ট হবে ইনশাআল্লাহ।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech