Breaking News:


শিরোনাম :
উপজেলা স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও বিকেন্দ্রীকরণে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী শত্রুদের পরাজয়ের আরেকটি ‘তিক্ত স্বাদ’ দিতে খামেনির হুঁশিয়ারি সারাদেশে বজ্রপাতে ১২ জনের মৃত্যু ভারত থেকে এলো আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে যুক্তরাষ্ট্রের ‘ছাড়’ সংক্রান্ত সংবাদ বিভ্রান্তিকর : জ্বালানি বিভাগ শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ পর্যালোচনা করছে ভারত : জয়সওয়াল প্রধানমন্ত্রীকে কটূক্তি: রাশেদ প্রধানকে নিজ জেলায় অবাঞ্ছিত ঘোষণা জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রাজধানীতে ১১ দলীয় জোটের গণমিছিল আজ দুই দিনে ১২ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক হরমুজ খুললেও ইরানের বন্দর অবরোধ থাকবে: ট্রাম্প

নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে রণক্ষেত্র দিল্লি : মিছিল থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

  • ০২:৫০ পিএম, সোমবার, ১১ আগস্ট, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে আন্তর্ঝাতিক ডেস্ক।।
দিল্লিতে নির্বাচন অভিমুখে মিছিল থেকে বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে আটক করেছে দেশটির পুলিশ।

সোমবার ১১ আগস্ট স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে এসআইআর ও ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ভোটার জালিয়াতির অভিযোগ তুলে মিছিল শুরু করে বিরোধী ইন্ডিয়া জোট। নির্বাচন কমিশনের দপ্তর অভিমুখে মিছিল নিয়ে যাওয়ার সময় সেখান থেকেই তাদের গ্রেফতার করা হয়। খবর এনডিটিভির।

এ নিয়ে সংবাদ প্রতিদিন এক প্রতিবেদনে জানিয়েছে, বিরোধীদের নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে রণক্ষেত্র দিল্লি। এসময় তুমুল ধস্তাধস্তিতে অসুস্থ হয়ে পড়েন কয়েকজন সাংসদ। ঘটনাস্থল থেকে দিল্লি পুলিশ আটক করে বাসে তোলে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ও মল্লিকার্জুন খাড়গেসহ ১০০-এর বেশি সাংসদকে।  

এর আগে, সোমবার সকাল সাড়ে ১১টায় ভারতের সংসদ ভবন থেকে প্রতিবাদী পদযাত্রা শুরু করেন ইন্ডিয়া জোটের সাংসদরা। লক্ষ্য ছিল নির্বাচন কমিশনের অফিস ঘেরাও। এসময় মিছিল থেকে স্লোগান ওঠে ‘গলি গলি মে শোর হ্যায়, নরেন্দ্র মোদি চোর হ্যায়’। এভাবে দীর্ঘক্ষণ বিক্ষোভ কর্মসূচি চলার পর দিল্লি পুলিশ আটক করে রাহুল গান্ধী-সহ বহু সাংসদকে। নিয়ে যাওয়া হয় পার্লামেন্ট স্ট্রিট থানায়।

মিছিলের নেতৃত্ব দেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী ৷ সংসদ চত্বর ছাড়তেই ব্যারিকেডে আটকায় পুলিশ। ব্যারিকেডের উপরে উঠে বিক্ষোভ দেখান বিরোধী নেত্রী মহুয়া মৈত্র, সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব-সহ ডেরেক ও’ব্রায়েনরা ৷ বিক্ষোভে ছিলেন জয়া বচ্চন ও সায়নী ঘোষের মতো নেত্রীরা। 

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়, একটা সময় রাস্তার উপরে বসে পড়েন তারা ৷ স্লোগান তোলেন, ‘এসআইআর মানছি না মানব না’, ‘ভোট চুরি বন্ধ করো’৷ দেশের বিভিন্ন ভাষায় লেখা পোস্টারও ছিল, প্রতিটি পোস্টারেই কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা হয় । পাশাপাশি, ‘মোদি সরকার হায় হায়’ স্লোগান দেন মহুয়া মৈত্র, সাগরিকা ঘোষরা । পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে অসুস্থ হয়ে পড়েন তৃণমূল নেত্রী মহুয়া মৈত্র ও মিতালি বাগ ৷

জানা যায়, আটকের পর বাসে নিয়ে যাওয়ার সময় জ্ঞান হারান মহুয়া ৷ মুখে-চোখে পানি দেওয়া হয় তার ৷ কিছুক্ষণ পর তার শারীরিক অবস্থা স্থিতিশীল হয় ৷ অন্যদিকে, বিক্ষোভের মাঝে রাস্তাতেই অসুস্থ বোধ করেন আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাগ ৷ তবে দুই সংসদ সদস্যই এখন সুস্থ রয়েছেন বলে জানা গেছে। ৷

এদিন বিহারের এসআইআর ও ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ভোটার জালিয়াতির অভিযোগে প্রতিবাদ মিছিলের কর্মসূচি ছিল বিরোধী ইন্ডিয়া জোটের। মিছিলে অংশ নেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ও শরদ পাওয়ারসহ ইন্ডিয়া জোটের নেতারা। লোকসভা ও রাজ্যসভার বিরোধী এমপিরাও মিছিলে যোগ দেন।

রবিবারই দিল্লি পুলিশ জানায়, বিরোধী জোট ইন্ডিয়ার তরফে সংসদ ভবন থেকে কমিশনের দপ্তর পর্যন্ত মিছিল করে যাওয়ার অনুমতি চাওয়া হয়নি ।

উল্লেখ্য, আজ অধিবেশনের শুরুতেই এসআইআর-এর বিরোধিতা শুরু হয় বিরোধীদলীয় নেতাদের পক্ষ থেকে। সোমবার লোকসভা এবং রাজ্যসভার অধিবেশন শুরু হতেই এসআইআর নিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। হইচইয়ের জেরে সংসদের দুই কক্ষের অধিবেশনই দুপুর ২টা পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয় ৷

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech