শিরোনাম :
মঈন খান হাসপাতালে ভর্তি, দেখতে গেলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫১২ প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো খুলনা সফর: দাকোপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী মার্কিন কূটনীতিক ও পরিবারের সদস্যদের সৌদি ত্যাগের নির্দেশ ত্রিদেশীয় সিরিজে আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ বিজয়া দশমীতে বিসর্জনস্থলে সিঁদুর খেলার সময় প্রাণ গেল নববধূর ১৩ বছর বয়সী শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসা ও শিক্ষকের বাড়িতে ভাঙচুর ৩১ অক্টোবরের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লং মার্চ সফল করতে জামায়াতের প্রস্তুতি সভা হুতিরা পাল্টা আঘাত করলো সৌদি আরবে: দাম্মাম বিমানবন্দরে হামলায় নিহত ১ ১ নভেম্বর থেকে খাদ্য ব্যবসায়ের নিবন্ধন বাধ্যতামূলক, লাগবে লাইসেন্স

নির্বাচন কমিশন সচিবালয়ে নিরাপত্তা জোরদার করার নির্দেশ

  • ০৭:৩৭ পিএম, মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
ছবি: ফাইল ফটো

।।বিকে রিপোর্ট।।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিমূলক কার্যক্রম চলমান থাকায় নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় (নির্বাচন ভবন)-এর সার্বক্ষণিক নিরাপত্তা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার ২৮ অক্টোবর ইসি সচিবালয়ের উপসচিব ও প্রধান নিরাপত্তা কর্মকর্তা সহিদ আব্দুস সালাম স্বাক্ষরিত এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে।

চিঠিটি ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার বরাবর প্রেরণ করা হয়েছে।  

চিঠিতে বলা হয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিমূলক কার্যক্রম চলমান থাকায় নির্বাচন কমিশন সচিবালয় (নির্বাচন ভবন)-এর সার্বক্ষণিক নিরাপত্তা জোরদার করা প্রয়োজন। গত ২৫ অক্টোবর রাত আনুমানিক ১১টা ১০ মিনিটে কিছু দুষ্কৃতিকারী নির্বাচন ভবনের ভাস্কর্যের সামনে ‘ককটেল’ বিস্ফোরণ ঘটায়।

নির্বাচন ভবনের সামনে ও আশপাশে অফিস সময়ের পর এবং ছুটির দিনগুলোতে সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত ব্যবসায়িক কার্যক্রম চলমান থাকায় ভবনটি নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে। ফলে উক্ত ব্যবসায়িক কার্যক্রম বন্ধ করাসহ নির্বাচন ভবনের সামনে ও আশপাশে নিরাপত্তা টহল জোরদার করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ জরুরি বলে প্রতীয়মান হয়।

এই প্রেক্ষাপটে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অগ্রাধিকার বিবেচনায় নিয়ে জরুরি ভিত্তিতে নির্বাচন কমিশন সচিবালয় (নির্বাচন ভবন)-এর সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয়সংখ্যক এসবি পুলিশ সদস্য ২৪ ঘণ্টার জন্য মোতায়েনের ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech