শিরোনাম :
দুবাইয়ে বেনজীরের জামিন বাতিলের জন্য ল ফার্ম নিয়োগ করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ৫২ যাত্রী নিয়ে মহাসড়কের পাশে খালে পড়ে গেল বাস ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী ফেরি পুড়ে ছাই, নিহত ৫, নিখোঁজ ৪১ জন ঢাকার চারপাশের নৌপথগুলো সচল করার সিদ্ধান্ত পুলিশ দলীয় প্রভাবমুক্ত, আধুনিক ও মানবিক একটি সংস্থা, যা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি মেনে চলবে-স্বরাষ্ট্রমন্ত্রী শিক্ষকদের যোগদান ১ অক্টোবর: মন্ত্রণালয়, আগস্টেই যোগদানের দাবিতে শাহবাগে প্রাথমিক শিক্ষকরা জামাইয়ের ছুরিকাঘাতে স্ত্রী ও শাশুড়ি নিহত আজ ‘সহনীয়’ ঢাকার বাতাস, বায়ু দূষণের শীর্ষে জাকার্তা স্কুলে ছাত্রী ও তরুণকে গাছে বেঁধে নির্যাতন, ছাত্রীর আত্মহত্যার চেষ্টা বিএনপি থেকে রাষ্ট্রপতি প্রার্থী নির্ধারণ করবেন তারেক রহমান: ফখরুল

নুরের ওপর হামলার প্রতিবাদ এবং ৩ দফা দাবীতে সারাদেশে বিক্ষোভের ডাক দিল গণঅধিকার পরিষদ

  • ০৯:১৬ পিএম, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর সাম্প্রতিক হামলার ঘটনার চারদিনেও দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ার প্রতিবাদে এবং ৩ দফা দাবীতে আগামীকাল বুধবার সারাদেশে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে দলটি।

মঙ্গলবার ২ সেপ্টম্বর রাজধানীর পল্টনে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এক বিক্ষোভ সমাবেশে এ কর্মসূচি ঘোষণা করেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ।

আবু হানিফ বলেন, ডিএমপি তদন্ত কমিটি গঠন করা হবে জানালেও চার দিন পার হয়ে গেলেও এখনো কোনো কমিটি দেখতে পাইনি। আমরা সরকারকে জিজ্ঞেস করছি, নুরুল হক নুরের ওপর হামলাকারীদের রক্ষায় কারা চাপ দিচ্ছে?গণমাধ্যমে নুরের ওপর হামলার দৃশ্য প্রকাশ পেলেও সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো দুঃখপ্রকাশ বা আশ্বাস পাওয়া যায়নি।

আবু হানিফ বলেন, আমরা রক্ত দিয়েছি, জেল খেটেছি, নির্যাতন সহ্য করেছি শেখ হাসিনার স্বৈরাচারের বিরুদ্ধে। সেই রক্তের বিনিময়ে আপনারা আজ দায়িত্বে বসে আছেন। অথচ সেই বিপ্লবীদের ওপরই সেনা ও পুলিশ হামলা চালিয়েছে।

তিনি বলেন, জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগকে মাঠে ফিরিয়ে আনার চেষ্টা চলছে এবং গোয়েন্দা সংস্থার তত্ত্বাবধানে আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে।

দলের সভাপতির ওপর হামলার ব্যাপারে গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের এ সদস্য বলেন, ‘স্বরাষ্ট্র উপদেষ্টা হামলার দায় এড়াতে পারেন না, তাই তাকে পদত্যাগ করতে হবে।

পাশাপাশি হামলায় জড়িত সেনা সদস্যদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া এবং ব্রিগেডিয়ার জামসের বিরুদ্ধে দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করতে হবে।

তিনি বলেন, আগামীকাল সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। আমাদের তিন দফা দাবি- এক. নুরুল হক নূরের ওপর হামলাকারীদের বিচারের মুখোমুখি করা; দুই. স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ; তিন. যে কারণে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, ঠিক একই কারণে জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করতে হবে।’

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech