শিরোনাম :
মানবতাবিরোধী অপরাধ : ১০ বছরের সাজা থেকে খালাস চেয়ে ইনুর আপিল বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হলো: রিজভী ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পরই ইউক্রেনের ৬ জ্বালানি স্থাপনায় রাশিয়ার হামলা বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ চুয়েট ভিসি উদ্ধার: হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে মা ইলিশ রক্ষায় কোস্টগার্ডের অভিযানে স্পিডবোটে হামলা, আহত মৎস্য কর্মকর্তা ড. ইউনূসকে হয়রানির ঘটনায় তীব্র নিন্দা ঢাকার ঢাকায় আজ আবহাওয়া শুষ্ক থাকতে পারে, অপরিবর্তিত থাকবে দিনের তাপমাত্রা নরেন্দ্র মোদির মন্ত্রিসভা থেকে প্রতিমন্ত্রীর পদত্যাগ

নেতানিয়াহুর বিরুদ্ধে তুরস্কের গ্রেফতারি পরোয়ানা জারি

  • ১০:৫২ এএম, শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
ছবি: ফাইল ফটো

।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
গাজায় চালানো গণহত্যা ও মানবতারবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সরকারের বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে তুরস্ক।

শুক্রবার ৭ নভেম্বর দেশটি এই গ্রেফতারি পরোয়ানা জারি করে বলে জানায় এএফপি।

এক বিবৃতিতে ইস্তাম্বুল প্রসিকিউটর অফিস জানায়, মোট ৩৭ জন সন্দেহভাজন কর্মকর্তার নাম তালিকাভুক্ত করা হয়েছে, যার মধ্যে রয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ, জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গাভির এবং সেনাবাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল এয়াল জামির। তবে পূর্ণ তালিকা প্রকাশ করা হয়নি।

বিবৃতিতে তুরস্কের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, ইসরায়েল গাজায় পরিকল্পিতভাবে গণহত্যা চালাচ্ছে এবং এটি একটি পদ্ধতিগত অপরাধ হিসেবে সংঘটিত হচ্ছে।

প্রসিকিউটর অফিসের বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, গাজায় তুরস্কের নির্মিত ‘তুর্কি-ফিলিস্তিনি ফ্রেন্ডশিপ হাসপাতাল’–এ মার্চ মাসে ইসরায়েলি হামলার ঘটনাও তদন্তের অন্তর্ভুক্ত রয়েছে। তবে ইসরায়েল এই পদক্ষেপের নিন্দা জানিয়েছে।

উল্লেখ্য, গাজায় ইসরায়েলের যুদ্ধের শুরু থেকেই তুরস্ক এর অন্যতম সমালোচক। তুরস্ক গত বছর দক্ষিণ আফ্রিকার দায়ের করা ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গণহত্যার মামলায় আনুষ্ঠানিকভাবে যোগ দেয়।

এ ঘটনার পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল। দেশটির পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সা’আর বলেন, ইসরায়েল ‘ঘৃণা ও তীব্র অবজ্ঞার সঙ্গে’ সম্পূর্ণভাবে এসব অভিযোগ প্রত্যাখ্যান করছে। তিনি তুরস্কের গ্রেফতারি পরোয়ানা জারির ঘটনাকে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের ‘রাজনৈতিক প্রচার কৌশল’ বলে আখ্যা দিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সা’আর বলেন, এরদোয়ানের তুরস্কে বিচার বিভাগ বহু আগেই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী, সাংবাদিক, বিচারকদের দমন করার হাতিয়ারে পরিণত হয়েছে।

ইসরায়েলের সাবেক পররাষ্ট্রমন্ত্রী অ্যাভিগদর লিবারম্যান বলেন, এই গ্রেফতারি পরোয়ানাই প্রমাণ করে কেন তুরস্কের গাজায় কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ ভূমিকা থাকা উচিত নয়।

প্রসংগত, গত ১০ অক্টোবর থেকে গাজা উপত্যকায় ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ঘোষিত আঞ্চলিক শান্তি পরিকল্পনার অংশ হিসেবে একটি কথিত যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। কথিত এই কারণে বলা যে, এই যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েল বিভিন্ন তালবাহানায় হামলা ও হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech