শিরোনাম :
নরেন্দ্র মোদির মন্ত্রিসভা থেকে প্রতিমন্ত্রীর পদত্যাগ সৌদির তিন স্থাপনা থেকে সবাইকে সরে যেতে বলল হুথিরা হামের উপসর্গে আরও ৬ মৃত্যু ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৯ হাজারের বেশি যাত্রী জাপা চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা রিয়াদে আবারও ক্ষেপণাস্ত্র ছুড়ল হুতিরা, প্রতিহতের দাবী সৌদি আরবের সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের অবরুদ্ধ নবনিযুক্ত ভিসি: ২১ ঘণ্টা পরেও নিজ কার্যালয় থেকে বের হতে পারেননি ৯ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এলো চকবাজারের আগুন, শতকোটি টাকা ক্ষতির দাবি মোংলা বন্দরের আধুনিকায়নে চীনের সঙ্গে ৩৩৫.৭৮ মিলিয়ন ডলারের ঋণচুক্তি

পবিত্র আশুরার তাজিয়া মিছিল : রাজধানীতে আজ-কাল এড়িয়ে চলবেন যেসব সড়ক

  • ০১:১১ পিএম, বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীর ঐতিহ্যবাহী হোসেনি দালান ইমামবাড়া থেকে তাজিয়া মিছিল সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে বিশেষ ট্রাফিক নির্দেশনা জারি করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক-লালবাগ বিভাগ।

বৃহস্পতিবার ২৫ জুন দিবাগত রাত ২টা থেকে তাজিয়া মিছিল শেষ না হওয়া পর্যন্ত (আনুমানিক ভোর ৪টা পর্যন্ত) লালবাগ বিভাগের কিছু সড়ক সাময়িকভাবে যানবাহন চলাচল নিয়ন্ত্রিত ও বন্ধ রাখা হবে।

মিছিলটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে এই সময়ের মধ্যে সংশ্লিষ্ট সড়কগুলো এড়িয়ে চলতে নগরবাসীকে অনুরোধ জানিয়েছে ট্রাফিক পুলিশ। ফলে রাজধানীর ওই এলাকাগুলোতে চলাচলের ক্ষেত্রে বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, হোসেনি দালান ইমামবাড়া→চাঁনখারপুল/নিমতলী ক্রসিং→নাজিমুদ্দিন রোড→জেল রোড→হাজী সেলিম টাওয়ার রোড→চক-সার্কুলার রোড→চক বাজার মডেল থানা মোড়→চক বাজার→থানার সামনে শাহী মসজিদ মোড়→কারা সদর দপ্তর নতুন রাস্তা→উমেশ দত্ত রোড→বকশি বাজার (কল পাড়) মোড়→বকশি বাজার লেন→হোসেনি দালান রোড হয়ে ভোর ৪টা হোসেনি দালান ইমামবাড়ায় প্রত্যাবর্তন।

এ ছাড়া শুক্রবার সকাল ১০টা থেকে তাজিয়া মিছিল শেষ না হওয়া পর্যন্ত (আনুমানিক দুপুর আড়াইটা পর্যন্ত) লালবাগ বিভাগের নিম্নলিখিত সড়কগুলোতে সাময়িকভাবে যানবাহন চলাচল নিয়ন্ত্রিত ও বন্ধ রাখা হবে।

এর মধ্যে রয়েছে-হোসেনি দালান ইমামবাড়া→হোসেনি দালান রোড→বকশি বাজার লেন→আলিয়া মাদ্রাসা মোড়→বকশি বাজার (কল পাড়) মোড়→উমেশ দত্ত রোড→উর্দু রোড মোড়→হরনাথ ঘোষ রোড→লালবাগ চৌরাস্তা মোড়→গোর-এ-শহীদ মাজার মোড়→এতিমখানা মোড়→আজিমপুর চৌরাস্তা মোড়→ইডেন কলেজ→নিউমার্কেট মোড়→মিরপুর রোড→ঢাকা কলেজ→সাইন্সল্যাব মোড়→ধানমন্ডি আবাসিক এলাকার ২নং রোড→বিজিবি ৪ নং গেট→সাত মসজিদ রোড→ঝিগাতলা ধানমন্ডি লেক (কারবালা) বাসস্ট্যান্ড।

এ সময় নগরবাসী ও মোটরযান চালকদের বিকল্প সড়ক ব্যবহার এবং ট্রাফিক পুলিশের নির্দেশনা অনুসরণ করার জন্য অনুরোধ করছে ট্রাফিক-লালবাগ বিভাগ।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech