Breaking News:


শিরোনাম :
রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে যুক্তরাষ্ট্রের ‘ছাড়’ সংক্রান্ত সংবাদ বিভ্রান্তিকর : জ্বালানি বিভাগ শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ পর্যালোচনা করছে ভারত : জয়সওয়াল প্রধানমন্ত্রীকে কটূক্তি: রাশেদ প্রধানকে নিজ জেলায় অবাঞ্ছিত ঘোষণা জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রাজধানীতে ১১ দলীয় জোটের গণমিছিল আজ দুই দিনে ১২ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক হরমুজ খুললেও ইরানের বন্দর অবরোধ থাকবে: ট্রাম্প হজ ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী : আগামী বছর থেকে খরচ কমানোর চেষ্টা করবে সরকার চারটি অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস ১০ দিন হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত থাকবে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ২৬ রানে হারল বাংলাদেশ

পরমাণু আলোচনায় অগ্রগতি: প্রশংসা করল যুক্তরাষ্ট্র ও ইরান

  • ১১:৫৮ পিএম, বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে জেনেভায় অনুষ্ঠিত আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। তেহরানের আলোচকরা আগামী দুই সপ্তাহের মধ্যে নতুন প্রস্তাব নিয়ে ফিরবেন বলে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিমান হামলার হুমকির মধ্যেই এই আলোচনা শুরু হয়, যা বর্তমানে একটি সম্ভাব্য সামরিক সংঘাতের ঝুঁকি কমিয়ে দিয়েছে।

নাম প্রকাশ না করে এক মার্কিন কর্মকর্তা বলেন, দুই পক্ষের মধ্যে বিদ্যমান ব্যবধানগুলো ঘুচাতে ইরান বিস্তারিত প্রস্তাব নিয়ে ফিরে আসবে। তবে তিনি সতর্ক করে বলেন যে, এখনও অনেক খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনার বাকি আছে।

পরে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, কিছু দিক থেকে এটি ভালো হয়েছে। কিন্তু অন্যান্য দিক থেকে এটা স্পষ্ট যে, ট্রাম্প কিছু রেড লাইন বা চরম সীমা নির্ধারণ করে দিয়েছেন, যা ইরানিরা এখনও মেনে নিতে বা সেগুলো নিয়ে কাজ করতে রাজি নয়। তাই আমরা এ বিষয়ে কাজ চালিয়ে যাব।

এর আগে এক বিবৃতিতে ইরান জানায়, একটি সম্ভাব্য পারমাণবিক চুক্তির শর্তাবলীতে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘সাধারণ ঐকমত্যে’ পৌঁছেছে, যার ফলে তেহরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে এবং মধ্যপ্রাচ্যে ব্যাপক যুদ্ধের ঝুঁকি হ্রাস পাবে। তবে আলোচনার শুরু থেকেই এর পরিধি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরান—উভয় পক্ষের মধ্যে বিভ্রান্তি ছিল; বিশেষ করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন মার্কিন বিমান হামলার হুমকির মুখে তেহরানকে আলোচনায় বসিয়েছিলেন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech