Breaking News:


শিরোনাম :
বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় তারেক রহমান বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকলেও তাপমাত্রার খুব একটা হেরফের হবে না ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ট্রাম্পের জ্বালানি সংকট মোকাবেলায় ২ বিলিয়ন ডলার বৈশ্বিক সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী বনানীতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট সাবেক আওয়ামী মেয়র মনজুরের বাসায় গিয়ে তোপের মুখে হাসনাত আবদুল্লাহ বিকল্প শ্রম বাজারের সন্ধানে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে : প্রধানমন্ত্রী জ্বালানি সাশ্রয়ে সরকারি সভা-প্রশিক্ষণে ভার্চুয়াল অংশগ্রহণের নির্দেশ চাঁপাইনবাবগঞ্জে বাড়ছে হামের প্রকোপ: লক্ষণ নিয়ে চিকিৎসাধীন ১০৩ রোগী

পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে নিহত বেড়ে ৮০

  • ০৯:৪৭ এএম, সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬

পাকিস্তানের সামরিক বাহিনীর বিমান হামলায় প্রতিবেশী আফগানিস্তানে ৮০ জনের বেশি জঙ্গি নিহত ও আরও কয়েক ডজন আহত হয়েছেন। 

রোববার পাকিস্তানের সামরিক বাহিনীর একটি সূত্র ফরাসি বার্তা সংস্থা এএফপিকে এই তথ্য জানিয়েছেন। 

ইসলামাবাদের ওই নিরাপত্তা সূত্র বলেছে, পাকিস্তানের সামরিক বাহিনীর রাতভর চালানো বিমান হামলায় আফগানিস্তানে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। 

গত কয়েক সপ্তাহে পাকিস্তানের বিভিন্ন স্থানে আত্মঘাতী বোমা হামলার জবাবে আফগানিস্তান-ভিত্তিক একাধিক জঙ্গি গোষ্ঠীকে নিশানা করে রোববার বিমান হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইসলামাবাদ। তবে পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে হতাহতের সংখ্যা যাচাই করা যায়নি বলে জানিয়েছে এএফপি। এদিকে, পাকিস্তানের সংবাদমাধ্যম এআরওয়াই নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, রোববার ভোরের দিকে আফগানিস্তানের নানগরহার, পাকতিকা এবং খোস্ত প্রদেশে জঙ্গিদের ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী।

দেশটির নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা বলেছেন, আফগানিস্তানে চালানো বিমান হামলায় এখন পর্যন্ত ‘ফিতনা আল-খাওয়ারিজের’ ৮০ জনের বেশি সদস্য নিহত হয়েছেন। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা।

অভিযান চলাকালে পাকিস্তানের নিষিদ্ধ-ঘোষিত জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই তালেবান পাকিস্তানের (টিটিপি) সঙ্গে সংশ্লিষ্ট সাতটি জঙ্গি আস্তানা ধ্বংস করা হয়েছে বলে ইসলামাবাদের সূত্রগুলো জানিয়েছে।

ধ্বংস হওয়া ঘাঁটিগুলোর মধ্যে রয়েছে, নানগরহারের নিউ সেন্টার নম্বর–১, নানগরহারের নিউ সেন্টার নম্বর–২, খোস্তের মোলভি আব্বাস সেন্টার, নানগরহারের ইসলাম সেন্টার, নানগরহারের ইব্রাহিম সেন্টার, পাকতিকার মোল্লা রাহবার সেন্টার এবং পাকতিকার মুখলিস ইয়ার সেন্টার।

পাকিস্তানের একাধিক নিরাপত্তা সূত্র বলেছে, সীমান্তবর্তী অঞ্চলে জঙ্গিদের উপস্থিতি ও তৎপরতা সম্পর্কে নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব হামলা চালানো হয়েছে। অভিযানের পর ক্ষতির মূল্যায়ন ও গোয়েন্দা তথ্য যাচাই শেষে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

সূত্র: এএফপি

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech