শিরোনাম :
বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু -ডেঙ্গুতে ৬ জনের কানাডার সেনাঘাঁটিতে ভয়াবহ আগুন: নিহত ২, প্রধানমন্ত্রীর শোক আগুনে পুড়ে বিকৃত ১০ মরদেহ: ডিএনএ পরীক্ষায় শনাক্ত হবে পরিচয় মাদক অভিযানে পিস্তল হাতে ইশরাক, আইনের ব্যত্যয় হলে ‘ব্যবস্থা নেবে পুলিশ’ বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী ধর্ম যার যার, রাষ্ট্র সবার : রাষ্ট্রপতি ‘সামাজিক প্রতিরোধ’ করতে সতর্কতার জন্য অস্ত্র দেখিয়েছি: ইশরাক কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৯

পাকিস্তানে বন্যায় ভয়াবহ বিপর্যয়: মৃতের সংখ্যা বেড়ে প্রায় ৪০০

  • ১২:২৫ পিএম, বুধবার, ২০ আগস্ট, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
পাকিস্তানে টানা পাঁচ দিনের প্রবল বর্ষণ ভয়াবহ বিপর্যয় ডেকে এনেছে। ভারি বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে পাকিস্তানে মৃতের সংখ্যা প্রায় ৪০০ ছুঁয়েছে।

মঙ্গলবার ১৮ আগস্ট এএফপি’র প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচে জীবিতদের সন্ধানে নতুন করে অভিযান শুরু করেছে। এর মধ্যেই আবহাওয়া অফিস সপ্তাহজুড়ে আরও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।

বার্তা সংস্থা আনাদোলু জানায়, পাকিস্তানের উত্তরাঞ্চলে এই প্রাকৃতিক দুর্যোগে বহু গ্রাম ভেসে গেছে, অসংখ্য মানুষ নিখোঁজ এবং বহু বাসিন্দা ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে।

এদিকে দেশটির ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি (এনডিএমএ) জানিয়েছে, বৃহস্পতিবার থেকে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশেই ৩৫৬ জনের মৃত্যু হয়েছে। পার্শ্ববর্তী এলাকায় আরও কয়েক ডজন মৃত্যুর ঘটনায় মোট সংখ্যা ৪০০-এর কাছাকাছি পৌঁছেছে। খাইবার পাখতুনখোয়ার সবচেয়ে ক্ষতিগ্রস্ত গ্রাম দালোরিতে উদ্ধারকর্মীরা কাদামাটি ও পাথরের নিচে জীবিতদের সন্ধান করছেন।

গ্রামবাসী ফজল আকবর আকস্মিক এ বন্যাকে ‘অত্যন্ত ভয়ংকর’ বলে বর্ণনা করে বলেন, ‘এত দ্রুত সব ঘটে গেল যে কেউ প্রতিক্রিয়া দেখানোর সুযোগও পায়নি। মসজিদ থেকে ঘোষণা আসার পরই গ্রামবাসীরা উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়ে। ২০ মিনিটেরও কম সময়ে আমাদের গ্রাম ধ্বংসস্তূপে পরিণত হয়। যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়া এবং অনেক সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্ধারকারীদের দুর্গম এলাকায় পৌঁছাতে বেগ পেতে হচ্ছে।‘

এছাড়া গতকাল মঙ্গলবার থেকে পাকিস্তানের দক্ষিণাঞ্চলেও ভারি বর্ষণ শুরু হয়েছে।

এনডিএমএ চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল ইনাম হায়দার মালিক জানিয়েছেন, বৃষ্টিপাত শনিবার পর্যন্ত চলতে পারে এবং মাসের শেষে আরও এক দফা বৃষ্টি শুরু হবে।

এনডিএমএ-এর তথ্যমতে, গত ২৬ জুন মৌসুমী বৃষ্টি শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত দেশটিতে ৭০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন প্রায় এক হাজার।

এর আগে ২০২২ সালে ভয়াবহ বন্যায় দেশটির এক-তৃতীয়াংশ ডুবে গিয়েছিল এবং প্রায় ১ হাজার ৭০০ মানুষের মৃত্যু হয়েছিল।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech