শিরোনাম :
বেনাপোল দিয়ে এলো কাঁচা মরিচের প্রথম চালান : ১ দিনে কাঁচামরিচের দাম কমলো ১০০ টাকা জাতির ঘাড়ে দুর্নীতির সিন্ডিকেট চেপে বসেছে : গোলাম পরওয়ার রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় একদিনে নিহত ২৭ অতিরিক্ত বিদ্যুৎ বিল: প্রথমে কড়া হুঁশিয়ারি বিদ্যুৎ বিভাগের, পরে বিজ্ঞপ্তি সংশোধন ৫ আগস্টকে ঘিরে দেশব্যাপী নিরাপত্তা ব্যবস্থা জোরদার : স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ১৩ অঞ্চলে ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত তীব্র গরম ও তাপপ্রবাহ : জার্মানিতে সাড়ে ৩ মাসে রেকর্ড ৯ হাজার ৮০০ মৃত্যু ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ ইসরায়েল সরকারি দপ্তরে এআই ব্যবহারে সতর্কতার নির্দেশ মন্ত্রিপরিষদ বিভাগের

পিআর সহ ৫ দফা দাবীতে জামায়াত ও সমমনা ৭ দলের বিক্ষোভ আজ

  • ১১:৪১ এএম, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে পাঁচ দফা দাবিতে তিন দিনের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আজ থেকে আন্দোলন শুরু করছে জামায়াতসহ সাতটি দল। তিন

বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত জামায়াতে ইসলামীসহ সাতটি রাজনৈতিক দল ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে একযোগে ঢাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে।

দলগুলো হচ্ছে, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন ও জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)। ৭ দল যুগপৎভাবে এ কর্মসূচি পালন করবে।

এসব কর্মসূচি ঘিরে নগরীর ব্যস্ত এলাকায় জনসমাগম ও যানজটের আশঙ্কা করা হচ্ছে।

দলগুলো জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন এবং তার ভিত্তিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠান, সংসদে সংখ্যানুপাতিক পদ্ধতি চালু, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ, অতীত সরকারের জুলুম ও দুর্নীতির বিচার এবং জাতীয় পার্টি ও ১৪ দলের নিষিদ্ধকরণসহ কয়েক দফা দাবি তুলেছে। যদিও প্রতিটি দল ভিন্ন ভিন্নভাবে ৫ থেকে ৭ দফা কর্মসূচি ঘোষণা করেছে, তবে মূল দাবিগুলো অভিন্ন।

আগামীকাল শুক্রবার বিভাগীয় শহরে এবং ২৬ সেপ্টেম্বর সব জেলা-উপজেলায় কর্মসূচি পালিত হবে।

আজকের কর্মসূচির সময়সূচি ও স্থান
জামায়াতে ইসলামী: বিকেল সাড়ে ৪টা, বায়তুল মোকাররম দক্ষিণ ফটকে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল। মিছিল শাহবাগ পর্যন্ত যেতে পারে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ: জোহর নামাজের পর, বায়তুল মোকাররম উত্তর প্রাঙ্গণে মিছিল। নেতৃত্বে থাকবেন নায়েবে আমির সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।

বাংলাদেশ খেলাফত মজলিস (মামুনুল হক নেতৃত্বাধীন): আসর নামাজের পর, বায়তুল মোকাররম উত্তর ফটকে মিছিল।

প্রেস ক্লাবের সামনের ৩ দলের বিক্ষোভ কর্মসূচী রয়েছে। খেলাফত মজলিস বিকেল ৩টায় জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়কে বিক্ষোভ সমাবেশ করবে। এতে দলের মহাসচিব আহমদ আবদুল কাদের উপস্থিত থাকবেন।

একই সময়ে, প্রেস ক্লাবে মিছিল করবে বাংলাদেশ খেলাফত আন্দোলনও। বিকেল ৪টায় এ জায়গায় বিক্ষোভ করবে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।

জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা): বিকেল সাড়ে ৪টা, বিজয়নগর পানির ট্যাংকের সামনে বিক্ষোভ মিছিল করবে।

রাজধানীর কেন্দ্রস্থলে একযোগে সাত দলের বিক্ষোভে তীব্র যানজট তৈরি হতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। তবে আজ ও আগামীকাল সকালে বিসিএস পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য দলগুলো সারাদিনের পরিবর্তে শুধু বিকেলে কর্মসূচি পালন করছে।

প্রসংগত, ইসলামী দলগুলোর প্রায় অভিন্ন ৫ দাবি হলো:

• জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে।
• জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করতে হবে।
• অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।
• ফ্যাসিস্ট সরকারের সব জুলুম ও গণহত্যা, দুর্নীতির বিচার দৃশ্যমান করতে হবে।
• স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech