শিরোনাম :
বিশ্বকাপের বর্ণাঢ্য উদ্বোধনী মঞ্চ কাঁপালেন শাকিরা অর্থনৈতিক ও সামাজিক বৈষম্য কমিয়ে উন্নয়ন নিশ্চিত করতে চায় সরকার : অর্থমন্ত্রী কুষ্টিয়া সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি ও এলাকাবাসীর প্রতিরোধ প্রস্তাবিত বাজেট বাস্তবায়নযোগ্য নয়: জাতীয় পার্টি মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় ভারতীয় ৩ নাবিক নিহত, দিল্লিতে চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব প্রস্তাবিত বাজেট অর্থনৈতিক পুনরুদ্ধারে নতুন সরকারের বড় সুযোগ : সিপিডি অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টি হতে পারে আজ সন্ধ্যায় জামায়াতের মিছিল, শুক্রবার বাজেট প্রতিক্রিয়া অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথম ওয়ান ডে সিরিজ জয় বাংলাদেশের

পুতিন-আরাগচি বৈঠকে ইরানের প্রতি পূর্ণ সমর্থনের আশ্বাস

  • ০৯:২২ পিএম, সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

।। বিকে আন্তর্জাতিক ডেস্ক ।।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে বৈঠক করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

সোমবার ২৭ এপ্রিল রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে ওই বৈঠকে ইরানি জনগণ চলমান এই কঠিন সময় কাটিয়ে উঠবে এবং সেখানে দ্রুত শান্তি প্রতিষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

বৈঠকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার পর মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফেরাতে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে রাশিয়া। এর আগে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার নিন্দা জানিয়েছিল মস্কো। এছাড়া উত্তেজনা প্রশমনের উপায় হিসেবে ইরানকে তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম রাশিয়ায় গচ্ছিত রাখার প্রস্তাবও বারবার দিয়ে আসছে ক্রেমলিন। যদিও যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত সেই প্রস্তাব গ্রহণ করেনি।

রুশ রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, আরাগচিকে পুতিন বলেছেন, আমাদের পক্ষ থেকে আমরা এমন সবকিছুই করব যাতে আপনাদের এবং এই অঞ্চলের সকল মানুষের স্বার্থ রক্ষা করে দ্রুততম সময়ের মধ্যে শান্তি নিশ্চিত করা যায়।

পুতিন বলেন, গত সপ্তাহে আমি ইরানের সর্বোচ্চ নেতার কাছ থেকে একটি বার্তা পেয়েছি। আমি আপনাকে অনুরোধ করব তার প্রতি আমার আন্তরিক ধন্যবাদ পৌঁছে দেবেন। একই সঙ্গে তিনি বলেছেন, ইরানের মতো রাশিয়াও তেহরানের সঙ্গে কৌশলগত সম্পর্ক অব্যাহত রাখতে চায়।

গত বছর রাশিয়ার সঙ্গে ২০ বছর মেয়াদী একটি কৌশলগত অংশীদারত্ব চুক্তি সই করে ইরান। এছাড়া ইরানের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বুশেহরে দুটি নতুন ইউনিট তৈরি করছে রাশিয়া। অন্যদিকে ইউক্রেনের বিরুদ্ধে ব্যবহারের জন্য রাশিয়াকে ‘শাহেদ’ ড্রোন সরবরাহ করেছে ইরান।

ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আরআইএর প্রতিবেদনের বলা হয়েছে, প্রেসিডেন্ট পুতিনকে আরাগচি বলেছেন, রাশিয়া ও ইরানের মধ্যকার সম্পর্ক আরও জোরদার করতে হবে। পাশাপাশি তেহরানের প্রতি মস্কোর সমর্থনের জন্য পুতিনকে ধন্যবাদ জানান তিনি।

সূত্র: রয়টার্স।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech