Breaking News:


শিরোনাম :
সোলার প্যানেলের অ্যাসেসমেন্ট ভ্যালু নিয়ে অসন্তোষ ব্যবসায়ীদের ইসরায়েলি সেনাবাহিনী ‘পৃথিবীর নিকৃষ্টতম’: জাতিসংঘের বিশেষ দূত সিন্ডিকেটের কাছে জনগণকে জিম্মি হতে দেবো না: বাণিজ্যমন্ত্রী মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বিরোধী দলীয় জোটের সংরক্ষিত নারী আসনের মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ মাদক ও সাইবার অপরাধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: আইজিপি বলপ্রয়োগের কাছে নতি স্বীকার করবে না ইরান, হুঁশিয়ারি পেজেশকিয়ানের রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক প্রবণতা : ১৯ দিনে এসেছে ২ বিলিয়ন ডলারের বেশি বাংলাদেশ-ইইউ পিসিএ চুক্তি স্বাক্ষর : সম্পর্কে যুক্ত হলো নতুন মাত্রা ভোরে মৃদু ভূমিকম্পে কাঁপল দেশ

পুলিশ একাডেমি থেকে পালালেন ডিআইজি এহসানুল্লাহ!

  • ০৮:৫৭ পিএম, শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমি থেকে রহস্যজনকভাবে ‘নিখোঁজ’ হয়েছেন পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) এহসানউল্লাহ।

শুক্রবার ৩১ অক্টোবর বিষয়টি জানাজানি হয়, তিনি একাডেমিতে দুই দিন ধরে অনুপস্থিত রয়েছেন।

এ খবর চারিদিকে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা সৃষ্টি হয় রাজশাহীজুড়ে।

পুলিশ সূত্রে জানা যায়, ক্রসফায়ার ও বিচারবহির্ভূত হত্যায় জড়িত থাকার অভিযোগে বরিশালের সাবেক পুলিশ সুপার, বর্তমানে বাংলাদেশ পুলিশ একাডেমিতে সাপ্লাই বিভাগের দায়িত্বে থাকা ডিআইজি এহসানুল্লাহকে আটক করতে বুধবার ২৯ অক্টোবর সকালে পুলিশ একাডেমিতে অভিযান চালায় গোয়েন্দা পুলিশের একটি দল। তবে অভিযানের আগেই তিনি পালিয়ে যান।

নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের একাধিক সূত্র জানিয়েছে, ডিআইজি এহসানুল্লাহ আগেই জানতে পারেন যে তাকে গ্রেফতার করতে একটি টিম সারদায় পৌঁছাচ্ছে। খবরটি জানার পর পর তিনি মোটরসাইকেলে করে একাডেমি থেকে দ্রুত বেরিয়ে যান।

বাংলাদেশ পুলিশ একাডেমির পুলিশ সুপার (প্রশাসন) সাইফুল ইসলাম বলেন, ডিআইজি এহসানুল্লাহ বুধবার থেকে একাডেমিতে অনুপস্থিত। ঢাকা থেকে একটি টিম তাকে আটক করতে এসেছিল বলে শুনেছি। তিনি এখন কোথায় আছেন, তা জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

উল্লেখ্য, ডিআইজি এহসানুল্লাহ বরিশালে পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালনের সময় বেশ কয়েকটি বিতর্কিত অভিযানের সঙ্গে জড়িত ছিলেন; যা নিয়ে গত বছরের ৫ অগাস্টের পর মামলা হয়। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনও বিবৃতি পাওয়া যায়নি।  

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech