শিরোনাম :
লেবাননে যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল, আজ থেকেই কার্যকর এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর হাইতিকে ৩-০তে উড়িয়ে দারুণ জয়ে গ্রুপ শীর্ষে ব্রাজিল দেশের ৯ অঞ্চলে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী রাজনৈতিক ভবিষ্যৎ টিকিয়ে রাখার লড়াইয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার নিজ বাসার সামনে বিএনপি নেতাকে কোপাল দুর্বৃত্তরা মার্কিন ভাইস প্রেসিডেন্টের সুইজারল্যান্ড সফর স্থগিত, আলোচনা অনিশ্চিত ইরানের সঙ্গে নাইজারের বৃহত্তম বিমানবন্দরে বন্দুক হামলা, নিহত ৩৫

পূর্বঘোষিত ৩ জানুয়ারি মহাসমাবেশ স্থগিত করল জামায়াত

  • ০৮:৩৬ পিএম, রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
ছবি: ফাইল ফটো

।।বিকে রিপোর্ট।।
রাজধানী ঢাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর পূর্বঘোষিত ৩ জানুয়ারির মহাসমাবেশ স্থগিত ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী যে মহাসমাবেশ ডেকেছিল, সেটি স্থগিত করেছে দলটি।

রবিবার ২৮ ডিসেম্বর বাংলাদেশে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার রবিবার এক বিবৃতিতে এ তথ্য জানান।

বিবৃতিতে বলা হয়, আগামী ৩ জানুয়ারি দেশের ৯টি কৃষি ও কৃষি-প্রাধান্য বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা থাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর পূর্বঘোষিত ৩ জানুয়ারির মহাসমাবেশ স্থগিত ঘোষণা করা হলো।

এর আগে, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক বৈঠকে সিদ্ধান্ত হয়, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদির হত্যাকারীদের গ্রেফতার ও বিচার, অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের ধরার দাবিতে ৩ জানুয়ারি (শনিবার) রাজধানীতে মহাসমাবেশ করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech