শিরোনাম :
নরেন্দ্র মোদির মন্ত্রিসভা থেকে প্রতিমন্ত্রীর পদত্যাগ সৌদির তিন স্থাপনা থেকে সবাইকে সরে যেতে বলল হুথিরা হামের উপসর্গে আরও ৬ মৃত্যু ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৯ হাজারের বেশি যাত্রী জাপা চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা রিয়াদে আবারও ক্ষেপণাস্ত্র ছুড়ল হুতিরা, প্রতিহতের দাবী সৌদি আরবের সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের অবরুদ্ধ নবনিযুক্ত ভিসি: ২১ ঘণ্টা পরেও নিজ কার্যালয় থেকে বের হতে পারেননি ৯ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এলো চকবাজারের আগুন, শতকোটি টাকা ক্ষতির দাবি মোংলা বন্দরের আধুনিকায়নে চীনের সঙ্গে ৩৩৫.৭৮ মিলিয়ন ডলারের ঋণচুক্তি

প্যারিসে তীব্র তুষারপাত: প্রায় ১৪০টি ফ্লাইট বাতিল

  • ০৭:০৭ পিএম, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে আর্ন্তজাতিক ডেস্ক।।
তীব্র শীত ও তুষারপাতের কারণে ফ্রান্সের রাজধানী প্যারিসে বিমান চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটেছে। প্রতিকূল আবহাওয়ার কারণে বুধবার সকালে প্যারিসের শার্ল দ্য গল বিমানবন্দরে প্রায় ১০০টি ফ্লাইট বাতিল করা হয়।

একই কারণে অরলি বিমানবন্দরে আরও অন্তত ৪০টি ফ্লাইট বাতিল হয়েছে বলে জানিয়েছেন দেশটির পরিবহনমন্ত্রী।

বুধবার ৭ জানুয়ারী (স্থানীয় সময়) দেশটির পরিবহনমন্ত্রী সূত্রে প্যারিস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

এর আগে গত মঙ্গলবার গভীর রাতেই এই বিপর্যয়ের পূর্বাভাস দেওয়া হয়েছিল। পরিবহনমন্ত্রী ফিলিপ তাবারো সিএনিউজ টেলিভিশনকে বলেন, বুধবার বিকেলের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা করছেন তিনি।

সড়ক বরফে ঢেকে যাওয়ার কারণে প্যারিস ও আশপাশের উপশহরে বাস চলাচলও বন্ধ রাখা হয়েছে বলে পরিবহন কর্মকর্তারা জানান। তবে, মেট্রো ও শহরতলির রেলব্যবস্থার বেশিরভাগই সচল রয়েছে।

ফ্রান্সের আবহাওয়া বিভাগ জানিয়েছে, দেশের মূল ভূখণ্ডের ৯৬টি বিভাগের মধ্যে ৩৮টি ভারী তুষারপাত ও বরফ পড়ার ঝুঁকিতে রয়েছে। ইতোমধ্যে তিন থেকে সাত সেন্টিমিটার তুষার জমেছে।

সংস্থাটি জানায়, এই শৈত্যপ্রবাহ মৌসুমের তুলনায় ‘অস্বাভাবিকভাবে তীব্র। এ অবস্থায় কর্তৃপক্ষ বুধবার প্যারিসের জনসাধারণকে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলতে ও সম্ভব হলে বাসা থেকে কাজ করতে আগেই সতর্ক করেছে। তীব্র ঠান্ডা ও তুষারপাতের ফলে রানওয়ে ব্যবস্থাপনা ও যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত গ্রহণ করেছে।

তিনি আশা প্রকাশ করে বলেন, ‘আজ বিকেলের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। তবে, কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী।

বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের ফ্লাইটের সর্বশেষ তথ্য জানার জন্য সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ রাখার আহ্বান জানিয়েছে।

চলতি মৌসুমে ইউরোপজুড়ে এখন পর্যন্ত সবচেয়ে তীব্র এই শৈত্যপ্রবাহে ফ্রান্সে আবহাওয়া-সম্পর্কিত দুর্ঘটনায় ছয়জনের মৃত্যু হয়েছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech