শিরোনাম :
নুসরাত হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন ঢাকায় ডিএমপির অভিযানে ৪৪০ জন গ্রেপ্তার জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ : মধুমিতায় চলছে সাতদিনের চলচ্চিত্র উৎসব ২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল – ডা. শফিকুর রহমান থাইল্যান্ডে সংঘাতকবলিত দক্ষিণাঞ্চলে একযোগে অর্ধ-শতাধিক স্থানে আগুন হামলা বাংলা কিউআরে দৈনিক লেনদেন ছাড়াল ১১০ কোটি টাকা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৮ অঞ্চলে আজ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ইতিহাস গড়ে বাংলাদেশ ষষ্ঠ স্থানে

প্রায় ১২ ঘণ্টা পর কেরানীগঞ্জের সেই ভবনের আগুন নিয়ন্ত্রণে

  • ০৭:০০ পিএম, শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
রাজধানীর কেরানীগঞ্জে ‘জাবালে নুর টাওয়ার’ নামের একটি বহুতল ভবনে লাগা আগুন প্রায় ১২ ঘণ্টা পর অবশেষে নিয়ন্ত্রণে এসছে।

শনিবার ১৩ ডিসেম্বর বিকেল ৫টা ৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের সদরদপ্তরে মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম।

ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে সবশেষ ২০টি ইউনিট কাজ করেছে। এ ঘটনায় ওই ভবনে আটকে পড়া ৪৫ জনকে উদ্ধার করা হয়েছে। সকালে শুরুতেই ফায়ার সার্ভিসের সদস্যরা বিভিন্ন সিঁড়ি ব্যবহার করে তাদের নিরাপদে নিচে নামিয়ে এনেছেন।

জানা গেছে, বাবুবাজার এলাকায় অগ্নিদুর্ঘটনা কবলিত জাবালে নূর টাওয়ারটি কয়েকটি স্বতন্ত্র ভবন নিয়ে গঠিত। কিন্তু এগুলোর বেজমেন্ট ১টি। এটি বাণিজ্যিক কাম আবাসিক ভবন। ১ম ও ২য় তলার বিভিন্ন গার্মেন্টস পণ্যের দোকান ও ছোট ছোট ঝুট গোডাউন। ওপরে আবাসিক কোয়ার্টার। বেজমেন্টে প্রবেশপথ মাত্র দুটি।

বেশিরভাগ দোকানের তালা ও শাটার কেটে কেটে আগুন নেভাতে হয়েছে ফায়ার কর্মীদের।  

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বলেন, ভোর ৫টা ৩৭ মিনিটে আগুনের খবর পাওয়া যায়। ৫টা ৪৫ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

এরপর একে একে কেরানীগঞ্জ, সদরঘাট ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে মোট ১২টি ইউনিট আগুন নেভাতে অংশ নেয়। পরে আরও দুটি ইউনিট এসে যোগ দিয়েছে। ভবনের নিচতলায় আগুন লাগায় ধোঁয়া দ্রুত ছড়িয়ে পড়লে ভবনে অবস্থানকারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।

ফায়ার সার্ভিস জানায়, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস সদস্যরা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন। হতাহতের কোনো খবর এখনো পাওয়া যায়নি।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech