শিরোনাম :
বেনাপোল দিয়ে এলো কাঁচা মরিচের প্রথম চালান : ১ দিনে কাঁচামরিচের দাম কমলো ১০০ টাকা জাতির ঘাড়ে দুর্নীতির সিন্ডিকেট চেপে বসেছে : গোলাম পরওয়ার রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় একদিনে নিহত ২৭ অতিরিক্ত বিদ্যুৎ বিল: প্রথমে কড়া হুঁশিয়ারি বিদ্যুৎ বিভাগের, পরে বিজ্ঞপ্তি সংশোধন ৫ আগস্টকে ঘিরে দেশব্যাপী নিরাপত্তা ব্যবস্থা জোরদার : স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ১৩ অঞ্চলে ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত তীব্র গরম ও তাপপ্রবাহ : জার্মানিতে সাড়ে ৩ মাসে রেকর্ড ৯ হাজার ৮০০ মৃত্যু ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ ইসরায়েল সরকারি দপ্তরে এআই ব্যবহারে সতর্কতার নির্দেশ মন্ত্রিপরিষদ বিভাগের

ফখরুল বললেন – ড. ইউনূস যে স্বপ্ন দেখিয়েছেন, তা এগিয়ে নিতে হবে

  • ০৪:৫৮ পিএম, রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
ছবি: ভিডিও থেকে সংগৃহিত

।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
জাতিসংঘে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ভাষণকে প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের কণ্ঠস্বরের সঙ্গে তুলনা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার ২৭ সেপ্টেম্বর (স্থানীয় সময়) নিউইয়র্কে অনুষ্ঠিত ‘এনআরবি কানেক্ট ডে’ অনুষ্ঠানে বক্তব্যদানকালে তিনি কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ড. ইউনূসের বক্তব্যে জিয়ার স্বপ্ন ও আদর্শের প্রতিধ্বনি পাওয়া গেছে। আমার বারবার মনে হচ্ছিল আমি এদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কণ্ঠ শুনছি। গণতান্ত্রিক, সমৃদ্ধ ও দুর্নীতিমুক্ত দেশ গঠনের যে স্বপ্ন ছিল শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের, সেই স্বপ্নের প্রতিধ্বনি পাওয়া গেছে প্রফেসর ইউনূসের কথায়।

তিনি বলেছেন,আমাদের মনে রাখতে হবে একটি কথা-আমাদের স্বপ্ন দেখতে হবে। অধ্যাপক ইউনূস যে স্বপ্ন দেখিয়েছেন, তা আমাদের এগিয়ে নিতে হবে।

জুলাই আন্দোলনের প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব বলেন, আমরা বিশ্বাস করি, বাংলাদেশের মানুষ সংগ্রামী জাতি। লড়াই তাদের সহজাত বৈশিষ্ট্য। যেকোনো সংকটকালে তারা জানে কীভাবে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হয়। জুলাই মাসে সেটি আবারও প্রমাণ হয়েছে।

প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, আপনাদের কাছে আমার একটি অনুরোধ-চলুন আমরা আজ এক বিষয়ে ঐক্যবদ্ধ হই, আর তা হলো বাংলাদেশ।

বক্তব্যে বিএনপি অন্তর্বর্তী সরকার গঠিত সংস্কার কমিশনগুলোর কাজে সহযোগিতা করছে বলেও জানান ফখরুল। তিনি বলেন, আমি সবার সামনে পরিষ্কার করে বলতে চাই-বিএনপি সেই কাজই করবে, যাতে বাংলাদেশ ও দেশের মানুষ উপকৃত হয়।

এ সময় আগের স্বৈরাচারী শাসন জনগণের আস্থা ধ্বংস করেছে এবং দেশকে বিপর্যস্ত করেছে বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে অঙ্গীকারবদ্ধ হওয়া সবচেয়ে বেশি প্রয়োজন বলেও উল্লেখ করেন বিএনপি মহাসচিব।

উল্লেখ্য, জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশন উপলক্ষে নিউইয়র্ক সফরে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে ছয়জন রাজনৈতিক নেতা রয়েছেন।

তাদের মধ্যে মির্জা ফখরুল ছাড়াও আছেন বিএনপি নেতা হুমায়ুন কবির, জামায়াতে ইসলামী নায়েবে আমীর সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, জামায়াত নেতা মোহাম্মদ নকিবুর রহমান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন এবং এনসিপির প্রথম সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech