শিরোনাম :
দুবাইয়ে বেনজীরের জামিন বাতিলের জন্য ল ফার্ম নিয়োগ করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ৫২ যাত্রী নিয়ে মহাসড়কের পাশে খালে পড়ে গেল বাস ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী ফেরি পুড়ে ছাই, নিহত ৫, নিখোঁজ ৪১ জন ঢাকার চারপাশের নৌপথগুলো সচল করার সিদ্ধান্ত পুলিশ দলীয় প্রভাবমুক্ত, আধুনিক ও মানবিক একটি সংস্থা, যা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি মেনে চলবে-স্বরাষ্ট্রমন্ত্রী শিক্ষকদের যোগদান ১ অক্টোবর: মন্ত্রণালয়, আগস্টেই যোগদানের দাবিতে শাহবাগে প্রাথমিক শিক্ষকরা জামাইয়ের ছুরিকাঘাতে স্ত্রী ও শাশুড়ি নিহত আজ ‘সহনীয়’ ঢাকার বাতাস, বায়ু দূষণের শীর্ষে জাকার্তা স্কুলে ছাত্রী ও তরুণকে গাছে বেঁধে নির্যাতন, ছাত্রীর আত্মহত্যার চেষ্টা বিএনপি থেকে রাষ্ট্রপতি প্রার্থী নির্ধারণ করবেন তারেক রহমান: ফখরুল

ফিটনেসবিহীন রাষ্ট্র চাপিয়ে দিয়ে গেছে শেখ হাসিনা: নতুন সংবিধানের জন্য আমরা রাজপথে নেমেছি

  • ০৯:৪৬ পিএম, শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
এমন একটা দেশে আমরা বসবাস করি, যেখানে বাসের ও বিমানের ফিটনেস থাকে না। মানুষের ফিটনেস থাকে না, এমনকি রাষ্ট্রেরও ফিটনেস থাকে না।’ তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা আমাদের ওপর একটি ফিটনেসবিহীন রাষ্ট্র চাপিয়ে দিয়ে গেছে। আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য এমন ফিটনেসবিহীন রাষ্ট্র দিয়ে যেতে পারি না। এটা আমাদের দায়িত্ব- বলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

শুক্রবার ২৫ জুলাই বিকেল ৩টায় সুনামগঞ্জ পৌর শহরের আলফাত স্কয়ারে এনসিপির পথসভায় এসব কথা বলেন তিনি।

নাহিদ বলেন, আপনাদের সন্তানরা যারা রাস্তায় জীবন দিয়েছে, তাদের আকাঙ্খা পূরণের জন্য হলেও এই রাষ্ট্রের ফিটনেস আমাদের তৈরি করতে হবে। এই রাষ্ট্রের মেরামত আমাদের করতে হবে। আর সেই রাষ্ট্র মেরামতের জন্যই জাতীয় নাগরিক পার্টি প্রতিষ্ঠিত হয়েছে।

এনসিপির কেন্দ্রীয় নেতারা বৃহস্পতিবার দিবাগত রাতে সুনামগঞ্জে এসে সার্কিট হাউসে অবস্থান নেন। শুক্রবার দুপুরে শহরের কেন্দ্রীয় মডেল জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে পদযাত্রা শুরু হয়। এই পদযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আলফাত স্কয়ারে গিয়ে শেষ হয়। এরপর পথসভা অনুষ্ঠিত হয়।

নাহিদ ইসলাম বলেছেন, বিচার, সংস্কার ও নতুন সংবিধানের জন্য আমরা রাজপথে নেমেছি। যেই সংবিধানে আপনার-আমার অধিকারের কথা থাকবে। সিলেটের মানুষের মর্যাদার কথা থাকবে।

তিনি বলেন, আগামী ৩ আগস্ট আমরা শহীদ মিনারে জড়ো হচ্ছি। জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ আদায়ের লক্ষে। ইনশাআল্লাহ আমরা শহীদ মিনার থেকে তা আদায় করে ছাড়বো।

নাহিদ ইসলাম বলেন, এই সিলেট থেকে ইসলামের সম্প্রীতি এবং ইনসাফের বাণী সারা বাংলাদেশে প্রচার হয়েছিল। আমরা আছি বহুজাতি ও বহু সংস্কৃতির অঞ্চলে। এইখানে ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির ধারক ও বাহক। ইতিহাস এবং সংস্কৃতির আলোকে আমাদের সিলেটকে দেখতে হবে।

সিলেট প্রসঙ্গে তিনি আরও বলেন, যুগযুগ ধরে সিলেট বাংলাদেশের ইতিহাসকে ধারন করে আছে। ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে স্বাধীনতা সংগ্রাম এবং আমাদের জুলাই অভ্যুত্থানে সিলেট লড়াই করেছে বুক চিতিয়ে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে।

তিনি বলেন, আমরা জানি লন্ডনে বাংলাদেশের অধিকাংশই হচ্ছে সিলেটি। সিলেটিরা লন্ডনকে জয় করেছে। বাংলাদেশকে জয় করেছে। আজকে লন্ডনের মসজিদে, স্কুলে, রেস্টুরেন্টে ও রাস্তায় আমার প্রবাসীর ভাইদের ঘামে বাংলাদেশের অর্থনীতির চাকা ঘোরে। আমরা সেইসব প্রবাসী ভাইদের ভোটাধিকারের কথা বলছি।  

সমাবেশ সঞ্চালনায় ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক অনিক রায়। উপস্থিত ছিলেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, জেলার যুগ্ম সমন্বয়ক আবু ছালেহ নাসিম।

স্বাগত বক্তব্য দেন জেলা এনসিপির প্রধান সমন্বয়ক হাছন রাজার প্রপৌত্র দেওয়ান সাজাউর রাজা চৌধুরী।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech