শিরোনাম :
মানবতাবিরোধী অপরাধ : ১০ বছরের সাজা থেকে খালাস চেয়ে ইনুর আপিল বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হলো: রিজভী ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পরই ইউক্রেনের ৬ জ্বালানি স্থাপনায় রাশিয়ার হামলা বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ চুয়েট ভিসি উদ্ধার: হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে মা ইলিশ রক্ষায় কোস্টগার্ডের অভিযানে স্পিডবোটে হামলা, আহত মৎস্য কর্মকর্তা ড. ইউনূসকে হয়রানির ঘটনায় তীব্র নিন্দা ঢাকার ঢাকায় আজ আবহাওয়া শুষ্ক থাকতে পারে, অপরিবর্তিত থাকবে দিনের তাপমাত্রা নরেন্দ্র মোদির মন্ত্রিসভা থেকে প্রতিমন্ত্রীর পদত্যাগ

ফিলিস্তিনি ভূখণ্ডে মার্কিন সেনা মোতায়েন হবে না

  • ১১:২২ এএম, রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
ফিলিস্তিনি ভূখণ্ডে কোনো মার্কিন সেনা মোতায়েন করা হবে না জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার।

গাজায় সংঘাত-পরবর্তী স্থিতিশীলতা প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা করতে সেখানে সফর করেছেন । শান্তিরক্ষায় মার্কিন সৈন্য মোতেয়েনে প্রশ্ন উঠলে তিনি এ কথা জানান।

শনিবার ১১ অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান বলে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে।

অ্যাডমিরাল কুপার বলেন, তাঁর সফরের উদ্দেশ্য ছিল সেন্টকমের নেতৃত্বে একটি ‘সিভিল-মিলিটারি কো-অর্ডিনেশন সেন্টার’ গঠনের বিষয়ে আলোচনা করা, যা গাজার যুদ্ধোত্তর পরিস্থিতিতে স্থিতিশীলতা আনতে সহায়ক ভূমিকা রাখবে।

তিনি স্পষ্ট করে জানান, ফিলিস্তিনি ভূখণ্ডে কোনো মার্কিন সেনা মোতায়েন করা হবে না।

তাঁর ভাষায়, আমি গাজা সফর শেষে ফিরেছি। সেখানে আমাদের আলোচনার মূল লক্ষ্য ছিল যুদ্ধশেষে একটি স্থিতিশীল ও কার্যকর ব্যবস্থা নিশ্চিত করা।

ওয়াশিংটন থেকে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় সেন্টকম প্রধানের এই সফর যুক্তরাষ্ট্রের কৌশলগত অংশগ্রহণের একটি ইঙ্গিত, যেখানে তারা সরাসরি সামরিক উপস্থিতি নয়, বরং পুনর্গঠন ও মানবিক সমন্বয়ে ভূমিকা রাখতে চায়।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech