Breaking News:


শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ খাগড়াছড়ির পানছড়িতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা ইরানে আক্রমণাত্মক অভিযান শেষ ঘোষণা যুক্তরাষ্ট্রের, প্রয়োজনে শক্তি প্রয়োগের হুঁশিয়ারি সমাজকল্যাণ মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেনের মায়ের দাফন সম্পন্ন বালাকোট ছিল মুসলমানদের অতীত গৌরব – মাওলানা এটিএম মা’ছুম নির্বাচন-পরবর্তী সহিংসতায় শুভেন্দুর সহকারী সহ নিহত ৫: একদিনের রাষ্ট্রপতি শাসনে পশ্চিমবঙ্গ! বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৫.৩৩ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে তিস্তা প্রকল্পে চীনের সহায়তা চাইল বাংলাদেশ ১৮ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে – নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত ১৬ মে চাঁদপুর ও ২৫ মে ফেনী সফর করবেন প্রধানমন্ত্রী

ফিলিস্তিনে ইসরায়েলি বসতি স্থাপন পরিকল্পনার নিন্দা জানালেন তারেক রহমান

  • ০৯:১৯ পিএম, শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
দখলকৃত পশ্চিম তীরে দখলদার ইসরাইলি বসতি সম্প্রসারণের পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তিনি এ পদক্ষেপকে হৃদয় বিদারক উল্লেখ করে বলেছেন, এতে ভবিষ্যতে একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা কার্যত অসম্ভব হয়ে উঠবে।

শুক্রবার ১২ সেপ্টেম্বর নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে এক পোষ্টে তারেক রহমান এ কথা বলেন।

ফেসবুক পোস্টে তারেক রহমান বলেন, তারেক রহমান বলেন, বিশ্বের বিভিন্ন প্রান্তে বাংলাদেশিরা সবসময় ফিলিস্তিনি জনগণের ওপর ঔপনিবেশিক সহিংস দমনপীড়ন ও নিশ্চিহ্ন করার প্রচেষ্টার বিরুদ্ধে সংহতি প্রকাশ করেছেন।

তিনি বলেন, বেঞ্জামিন নেতানিয়াহুর অব্যাহত বর্ণবাদ এবং ফিলিস্তিনের জনগণ, তাদের সংস্কৃতি, তাদের ভূমি, তাদের ইতিহাসের উপর আগ্রাসনকে কোনোভাবেই গণহত্যা এবং ফিলিস্তিনিদের পরিকল্পিত জাতিগত নির্মূলের চেয়ে কম কিছু নয় বলে বর্ণনা করেন এবং পরিস্থিতিকে ‘ঘৃণ্য’ বলে অভিহিত করেন।

তারেক রহমান মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলে বসবাস ও কর্মরত বহু বাংলাদেশির নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন, বর্তমান ইসরাইলি সরকারের কর্মকাণ্ড গোটা অঞ্চলকে একটি রসাতলে ঠেলে দিচ্ছে।

বিবৃতিতে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরাইলি সরকারের বসতি স্থাপন পরিকল্পনার বিরুদ্ধে নিন্দা ও চাপ প্রয়োগের আহ্বান জানান। একই সঙ্গে তিনি আন্তর্জাতিক বিচার আদালতকে আহ্বান জানান, তারা যাতে দেরি না করে গাজায় ইসরাইলি সরকারের স্পষ্ট গণহত্যার বিষয়ে রায় দেয়। কেননা ফিলিস্তিনিরা আরও ভোগান্তির শিকার হচ্ছেন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech