শিরোনাম :
দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী চুক্তি শিগগিরই নিষেধাজ্ঞা শিথিল করে রাশিয়ার কাছ থেকে ডিজেল কিনছে যুক্তরাষ্ট্র অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে এক দিনে আরও ৭ জনের মৃত্যু মানবতাবিরোধী অপরাধ : ১০ বছরের সাজা থেকে খালাস চেয়ে ইনুর আপিল বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হলো: রিজভী ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পরই ইউক্রেনের ৬ জ্বালানি স্থাপনায় রাশিয়ার হামলা বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ চুয়েট ভিসি উদ্ধার: হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে

ফেঞ্চুগঞ্জে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ২, নিখোঁজ ১

  • ০৯:০২ পিএম, বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
ছবি: ফাইল ফটো

।। বিকে ডেস্ক ।।
সিলেটের ফেঞ্চুগঞ্জে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন নিখোঁজ হয়েছেন।

বৃহস্পতিবার ১৮ জুন বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ৫ নম্বর উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের গয়াশি গ্রামের আখড়ার সামনের হাওরে এ ঘটনা ঘটে বলে ফেঞ্চুগঞ্জ থানার ওসি আবু জাফর মো. মাহফুজুল কবির জানিয়েছেন।

নিহতরা হলেন- মৌলভীবাজারের রাজনগর থানার কামালপুর গ্রামের মৃত জহির মিয়ার ছেলে হামিদ মিয়া ৪৫ও মৃত রফিক মিয়ার ছেলে সাবির আলী ৪০। আর নিখোঁজ আছেন নিহত হামিদের ভাই কাবিল মিয়া।

ওসি মাহফুজুল কবির বলেন, তিন জেলে নৌকা নিয়ে হাওরে মাছ ধরতে গিয়েছিলেন। পরে নৌকাটি হাওরের তীরে ভেসে আসলে তাতে দুইজনের মরদেহ দেখতে পান স্থানীয়রা। কিন্তু আরেকজনের খোঁজ মেলেনি।

ওসি আরও বলেন, ধারণা করা হচ্ছে মাছ ধরার সময় হাওরে বজ্রপাতের শিকার হয়েছেন তারা। এতে দুজন মারা গেলেও নৌকার গলুইয়ে থাকা অপরজন সম্ভবত হাওরে পড়ে গেছেন। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিস কাজ করছে।

সুত্রঃ বিডি জার্নাল

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech