শিরোনাম :
শক্তিশালী বেলজিয়ামকে রুখে দিয়ে টেবিলের শীর্ষে ইরান যে জাতি সঙ্গীতকে যত বেশি গুরুত্ব দেয়, সে জাতি তত বেশি উন্নত মানসিকতার পরিচয় বহন করে- সংস্কৃতি মন্ত্রী জলমহাল আইন, ২০২৬’র খসড়া প্রস্তুত, থাকছে শাস্তির বিধান আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ব্রাপক নিরাপত্তা ব্যবস্থা- রাজধানীতে মোতায়েন থাকবে ১৮ হাজার পুলিশ – ডিএমপি সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা: হরমুজ ও লেবানন সংকটে সমঝোতার ইঙ্গিত দেশীয় ম্যানেজমেন্ট কনসালট্যান্ট নিয়োগে বৈদেশিক মুদ্রা সাশ্রয় সুযোগ রয়েছে : আইএমসিবি আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী : বিমানবন্দরে পেলেন লাল গালিচা সংবর্ধনা ঢাকায় ৬৬ মিলিমিটার বৃষ্টি: আজও বজ্রসহ বৃষ্টির আভাস ওয়ানডে সিরিজে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় আরও ২ জনের মৃত্যু

বইমেলায় এক বিকেল : ধীরে ধীরে জমজমাট হয়ে উঠছে বইমেলা

  • ০৯:০৩ পিএম, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫

অমর একুশে বইমেলা ২০২৫- এর দশম দিন আজ।

প্রথম দিকে জনসমাগম কম হলেও ধীরে ধীরে জমজমাট হয়ে উঠছে বইমেলা। নতুন নতুন বই আসছে প্রতিদিন। গল্প, কবিতা, নাটক, উপন্যাসসহ বিভিন্ন ধারার বইয়ের পসরা সাজিয়েছেন প্রকাশকরা। পাঠক-পাঠিকারা স্টলে স্টলে গিয়ে পছন্দের বই কিনছেন।

উম্মে হানি নামে এক পাঠিকার সাথে কথা হয় এই প্রতিবেদকের। কী কী বই কিনলেন জানতে চাইলে তিনি বলেন, বইমেলার ৮২০-২১ নং স্টল ‘বাংলার প্রকাশন’ থেকে একটি গল্পের বই কিনেছি। নামঃ কাঁটালতা উঠবে ঘরের দ্বারগুলায়। লেখক রূপক বিধৌত সাধু। আরও কয়েকটা বই কিনব।

মেলার পরিবেশ কেমন জানতে চাইলে তিনি বলেন, পরিবেশ মোটামুটি ভালো। তবে লোকজন বই কেনার চেয়ে ঘোরাঘুরিতে বেশি মনোযোগী মনে হচ্ছে।

কথা হয় তমাল কর্মকার নামে আরেক পাঠকের সাথে। বইয়ের মান নিয়ে প্রশ্ন তোলেন তিনি। বলেন, বই প্রকাশ এখন সহজ হয়ে গেছে। অনেকে অখাদ্য-কুখাদ্য ছাপিয়ে বসেন। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নিতে কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন তিনি।

ছবি: বিকে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্টলের সামনে কথা হয় খায়রুল বাশার আশিক নামে জনৈক লেখকের সঙ্গে। তার কী বই এসেছে জানতে চাইলে তিনি বলেন, ‘নিপাতের দিনলিপি’ নামে একটি বই এসেছে আমার। মূলত ‘২৪- এর ছাত্র আন্দোলনের ঘটনা নিয়ে লেখা এই বইটি। বইটি মেলার ৫৬০ নম্বর স্টল অথবা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্টলে পাওয়া যাচ্ছে।

উৎসব প্রকাশনের কর্ণধার সাঈদ আহমদের সাথে কথা হলে তিনি জানান, প্রথম দিকে পাঠক-উপস্থিতি কম হলেও ধীরে ধীরে বাড়ছে। বিক্রিও মন্দ না। আশা করি দুয়েকদিনের মধ্যে পাঠক-উপস্থিতি আরও বাড়বে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এবারের বইমেলায় ৭০৮টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। বাংলা একাডেমি প্রাঙ্গণে ৯৯টি এবং সোহরাওয়ার্দী উদ্যানে ৬০৯টি প্রতিষ্ঠান স্টল পেয়েছে। গত বছর বইমেলায় অংশ নিয়েছিল ৬৪২টি প্রকাশনা প্রতিষ্ঠান। এবার মোট প্যাভিলিয়নের সংখ্যা ৩৭টি, যার মধ্যে বাংলা একাডেমি প্রাঙ্গণে একটি এবং সোহরাওয়ার্দী উদ্যানে ৩৬টি। সোহরাওয়ার্দী উদ্যানের উন্মুক্ত মঞ্চের কাছাকাছি গাছতলায় প্রায় ১৩০টি লিটলম্যাগকে স্টল বরাদ্দ দেওয়া হয়েছে এবং শিশু চত্বরে এবার ৭৪টি প্রকাশনা প্রতিষ্ঠান ১২০টি ইউনিট বরাদ্দ পেয়েছে।

বাংলা একাডেমি জানিয়েছে, গতকাল নতুন বই এসেছে ৯৭টি।  সংস্থাটি জানিয়েছে, এ পর্যন্ত উপন্যাস এসেছে ২৫টি।

অমর একুশে বইমেলার দশম দিনে আজ মেলা শুরু হয়েছে বিকেল ৩টায় এবং চলবে রাত ৯টা পর্যন্ত।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech