শিরোনাম :
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদির কাছে রায়ের কপি চেয়েছে বাংলা‌দেশ সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ড: ছেলেকে হারিয়ে নিঃস্ব বাবা, শোকে প্রাণ গেল ফুফুর হামে ও এর উপসর্গে শিশুমৃত্যুর সংখ্যা ১২০০ ছাড়ালো প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন মুন্সীগঞ্জে জাল টাকা ছাপানোর সরঞ্জামসহ যুবক গ্রেপ্তার জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিকায়িত ওসমানী উদ্যান উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ‘মন্ত্রী নয়, মাদক নির্মূল’ স্লোগান দিয়ে পদত্যাগের ঘোষণা দিলেন ইশরাক আগারগাঁওয়ে যাচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২২ জেলের কারাদণ্ড ইশরাকের পিস্তল উঁচিয়ে ধরার ঘটনা ত্রাসের রাজত্বের বহিঃপ্রকাশ: জামায়াত

বঙ্গোপসাগরে ট্রলারসহ ২৬ জেলে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী

  • ১১:৩৪ এএম, বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
বঙ্গোপসাগরে ট্রলারসহ ২৬ জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী।

বুধবার ৮ অক্টোবর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার ৭ অক্টোবর বঙ্গোপসাগরে টহল দেয়ার সময় নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা শহীদ মহিবুল্লাহ’ ২৬ জেলেকে উদ্ধার করে।

দেশের সার্বভৌমত্ব রক্ষা ও ‘ইন এইট টু সিভিল পাওয়ার’ এর আওতায় গৃহীত পদক্ষেপ ‘মা ইলিশ সংরক্ষণ’ অভিযানে সমুদ্র ও উপকূলীয় এলাকায় প্রতিনিয়ত টহল কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ নৌবাহিনী।

‘এমভি তাজমিনুর রহমান’ নামক মাছধরার ট্রলারটিকে ইঞ্জিন বিকল অবস্থায় কক্সবাজার বাতিঘরের প্রায় ২৭ নটিক্যাল মাইল দূর থেকে উদ্ধার করে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ। ট্রলারটির গতিবিধি অস্বাভাবিক মনে হওয়ায় নৌবাহিনীর জাহাজ ট্রলারটির কাছে গেলে নৌ-সদস্যগণ বিপদ্‌গ্রস্ত জেলেদের সংকেত দেখতে পায়।

পরবর্তীতে, নৌ সদস্যরা অতি দ্রুত অসহায় জেলেদের উদ্ধার করে। ক্ষুধার্ত জেলেদের উদ্ধারের পরপরই নৌবাহিনীর জাহাজের সদস্যগণ তাদের প্রয়োজনীয় খাবার, বিশুদ্ধ পানি ও জরুরি প্রাথমিক চিকিৎসা প্রদান করে।

পরবর্তীতে নৌবাহিনীর জাহাজ উদ্ধারকৃত ব্যক্তিদের ও মাছ ধরার ট্রলারটিকে নিরাপদে তীরে নিয়ে আসে ও তাদের পরিবার ও মালিক পক্ষের কাছে সকলকে হস্তান্তর করা হয়।

জেলেদের তথ্য সূত্রে জানা গেছে, ট্রলারটি ৩০ সেপ্টেম্বর ২০২৫ মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্র গমন করে এবং তিন অক্টোবর তীরে ফেরার সময় ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে তারা মাঝ সমুদ্রে ভাসতে থাকে। উদ্ধারকৃত সকল জেলে মহেশখালী উপজেলার বাসিন্দা।

বাংলাদেশ নৌবাহিনী দেশের সমুদ্রসীমার সুরক্ষা ও উপকূলীয় অঞ্চলের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছে, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech