শিরোনাম :
দুবাইয়ে বেনজীরের জামিন বাতিলের জন্য ল ফার্ম নিয়োগ করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ৫২ যাত্রী নিয়ে মহাসড়কের পাশে খালে পড়ে গেল বাস ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী ফেরি পুড়ে ছাই, নিহত ৫, নিখোঁজ ৪১ জন ঢাকার চারপাশের নৌপথগুলো সচল করার সিদ্ধান্ত পুলিশ দলীয় প্রভাবমুক্ত, আধুনিক ও মানবিক একটি সংস্থা, যা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি মেনে চলবে-স্বরাষ্ট্রমন্ত্রী শিক্ষকদের যোগদান ১ অক্টোবর: মন্ত্রণালয়, আগস্টেই যোগদানের দাবিতে শাহবাগে প্রাথমিক শিক্ষকরা জামাইয়ের ছুরিকাঘাতে স্ত্রী ও শাশুড়ি নিহত আজ ‘সহনীয়’ ঢাকার বাতাস, বায়ু দূষণের শীর্ষে জাকার্তা স্কুলে ছাত্রী ও তরুণকে গাছে বেঁধে নির্যাতন, ছাত্রীর আত্মহত্যার চেষ্টা বিএনপি থেকে রাষ্ট্রপতি প্রার্থী নির্ধারণ করবেন তারেক রহমান: ফখরুল

বছর জুড়েই রাসূলুল্লাহর জীবন-আদর্শ চর্চা অব্যাহত রাখার আহ্বান জামায়াতের

  • ০৭:২৫ এএম, শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
ছবি: ফাইল ফটো

।।বিকে রিপোর্ট।।
বছরজুড়ে রাসুলুল্লাহ (সা.)-এর পবিত্র জীবন এবং চরিত্র নিয়ে ব্যাপকভাবে আলোচনা করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শুক্রবার ০৫ সেপ্টেম্বর দলটির সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতি প্রদান করেন।

বিবৃতিতে গোলাম পরওয়ার বলেন, ‘বিশ্বনবী হজরত মুহাম্মাদ (সা.)-কে আল্লাহ তাআলা গোটা মানবজাতির শান্তি, কল্যাণ ও মুক্তির জন্য প্রেরণ করেছেন। তিনি গোটা মানবজাতির জন্য রাহমাতুল্লিল আলামিন। তার প্রদর্শিত আদর্শই বর্তমান অশান্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার একমাত্র পথ এবং মানবজাতির মুক্তি ও কল্যাণের নিশ্চয়তা।

তিনি বলেন, মহান আল্লাহ নবী করিম (সা.)-এর ওপর সর্বশেষ আসমানি কিতাব পবিত্র কোরআন নাজিল করেছেন। পবিত্র কোরআনের বাস্তব প্রতিফলনই রাসুলুল্লাহ (সা.)-এর জীবন। তিনি ছিলেন মানবতার সর্বশ্রেষ্ঠ শিক্ষক ও পথপ্রদর্শক।

তিনি আরও বলেন, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক প্রতিটি ক্ষেত্রে তার আদর্শ অনুসরণ ছাড়া মানবজাতির কল্যাণ সম্ভব নয়। রাসুলুল্লাহ (সা.)-কে খণ্ডিতভাবে অনুসরণ করলে আল্লাহর সন্তুষ্টি অর্জন সম্ভব নয়, আর আল্লাহর সন্তুষ্টি অর্জন ছাড়া কারো জান্নাতে প্রবেশের সুযোগ থাকবে না।

তাই সীরাতুন্নবী (সা.) গভীরভাবে অধ্যয়ন করা, যুক্তিনিষ্ঠ ও প্রজ্ঞাপূর্ণ ভাষায় মানুষের সামনে তা তুলে ধরা এবং বাস্তব জীবনে তা অনুসরণ করা প্রতিটি মুসলমানের অবশ্য দায়িত্ব। এ আলোচনা কোনো বিশেষ দিন বা মাসে সীমাবদ্ধ না রেখে সারা বছর ধরে চালাতে হবে।

তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, আসুন আমরা সবাই রাসুলুল্লাহ (সা.)-এর জীবনাদর্শ অধ্যয়ন করি, তা নিয়ে আলোচনা করি এবং দৈনন্দিন জীবনে বাস্তবায়নের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনে সচেষ্ট হই।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech