।।বিকে রিপোর্ট।।
আজকের আবাহওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজধানীর আকাশ আংশিক মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে।
মঙ্গলবার ৩ জুন ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার জন্য দেওয়া ৬ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়, ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। ২৪ ঘণ্টায় হালকা থেকে মাঝারি ধরনের বজ্রবৃষ্টি সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে দিনের তাপমাত্রা সামান্য বেড়ে যেতে পারে। এ অবস্থায় পাশাপাশি দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
এদিকে সারা দেশের জন্য দেওয়া ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্রবৃষ্টি হতে পারে।
একইসঙ্গে ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। এ অবস্থায় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
অন্যদিকে বেসরকারী আবহাওয়া ওয়েবসাইট আবহাওয়া ডট কমের প্রধান আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ তার প্রতিদিনের স্ট্যাটাসে জানিয়েছেন, মঙ্গলবার ভোর ৫ টা বেজে ৩০ মিনিটের পর থেকে সকাল ১১ টার মধ্যে চট্রগ্রাম বিভাগের প্রত্যেকটি জেলার উপর দিয়ে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত অতিক্রমের প্রবল আশংকা করা যাচ্ছে।
ঢাকা, সিলেট, ময়মনিসংহ, বরিশাল, ও খুলনা বিভাগের বিভিন্ন জেলার উপরে চলমান বৃষ্টি সকাল ৮ টার মধ্যে থেমে যারওয়ার সম্ভানা রয়েছে। তবে সিলেট বিভাগের সুনামগন্জ ও সিলেট জেলার মেঘালয় পর্বত এলাকায় দুপুরের পূর্বে আবারও বৃষ্টি হতে পারে।