Breaking News:


শিরোনাম :
সোলার প্যানেলের অ্যাসেসমেন্ট ভ্যালু নিয়ে অসন্তোষ ব্যবসায়ীদের ইসরায়েলি সেনাবাহিনী ‘পৃথিবীর নিকৃষ্টতম’: জাতিসংঘের বিশেষ দূত সিন্ডিকেটের কাছে জনগণকে জিম্মি হতে দেবো না: বাণিজ্যমন্ত্রী মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বিরোধী দলীয় জোটের সংরক্ষিত নারী আসনের মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ মাদক ও সাইবার অপরাধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: আইজিপি বলপ্রয়োগের কাছে নতি স্বীকার করবে না ইরান, হুঁশিয়ারি পেজেশকিয়ানের রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক প্রবণতা : ১৯ দিনে এসেছে ২ বিলিয়ন ডলারের বেশি বাংলাদেশ-ইইউ পিসিএ চুক্তি স্বাক্ষর : সম্পর্কে যুক্ত হলো নতুন মাত্রা ভোরে মৃদু ভূমিকম্পে কাঁপল দেশ

বলাকা কমিউটারের ইঞ্জিন বিকল: ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

  • ০৭:৪৩ পিএম, শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
গাজীপুরের শ্রীপুরে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ঢাকাগামী বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে গেছে। ফলে ঢাকা-ময়মনসিংহ রেল সড়কে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়েছে।

শনিবার ৬ ডিসেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে জেলার শ্রীপুর উপজেলাধীন সাতখামাইর এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

জানা যায়, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ঢাকাগামী বলাকা কমিউটার ট্রেন শ্রীপুরের কাওরাইদ স্টেশন ছাড়া পর ট্রেনের ইঞ্জিনে বিকট শব্দ হয়। এরপরই ট্রেনের গতি কমে গিয়ে ইঞ্জিন বিকল হয়ে পড়ে। ট্রেনটির ইঞ্জিন থেকে জ্বালানি তেল ও মবিল বেরিয়ে যায়।

ট্রেনের যাত্রীরা জানান, ঢাকাগামী বলাকা কমিউটার ট্রেনটি শ্রীপুরের কাওরাইদ স্টেশনে প্রবেশ করে। বিরতি দিয়ে স্টেশন ছাড়ার পরপরই ট্রেনের ইঞ্জিনে বিকট শব্দ হয়। এরপর গতি কমে যায় এবং ইঞ্জিনে থাকা মবিল ছিটকে যাত্রীদের গায়ে পড়তে থাকে।

এ অবস্থায় আতঙ্কিত হয়ে যাত্রীরা দ্রুত ট্রেন থেকে নেমে যান। খবর পেয়ে রেল কর্তৃপক্ষ ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করেন।

শ্রীপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. শামীম জানান, ট্রেনটি হঠাৎ বিকল হয়ে পড়ে এবং এতে ময়মনসিংহ অঞ্চলের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। বিকল্প ইঞ্জিন ঘটনাস্থলে পাঠাতে ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

ইঞ্জিন বিকল হওয়ায় ময়মনসিংহ অঞ্চলের সাথে ঢাকার ট্রেন চলাচল আপতত বন্ধ রয়েছে। আশপাশের স্টেশনগুলোতে কয়েকটি ট্রেন যাত্রাবিরতি করছে। ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech